চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে আওয়ামী লীগ ওয়েব টিমের ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্ম থেকে প্রতিবন্ধী বাবু মিয়ার জীবনযাপন ছিলো বেশ কষ্টকর। নানীর কাছে মাগুরায় বেড়ে ওঠা বাবু এখনও ঠিকমত কথা বলতে পারে না। জমি-অর্থ কিছুই নেই তার, বহু কষ্টে তিনি কেনেন একটি স্মার্টফোন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানান তার অসহায়ত্বের কথা। এরপর হঠাৎ করেই আলাদীনের প্রদীপ ইচ্ছাপূরণের মতই বাবু পেয়ে যান জমিসহ বাড়ি। প্রচণ্ড ভালবাসা ও আবেগ নিয়ে তার এই স্বপ্ন পূরণের কথা এক ভিডিও বার্তায় জানান বাবু যা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযানে সারাদেশ থেকে পাওয়া শত শত ভিডিও’র মধ্যে এটিও একটি। ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর বাইরে আওয়ামী লীগের ওয়েব টিম আয়োজন করে এই ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ যার যার এলাকার জীবনমানের উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে প্রেরণের আহ্বান জানানো হয় এই ক্যাম্পেইনে। ভিডিও পাঠানো সকলে প্রধানমন্ত্রীকে তার এ সকল উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

এই ধন্যবাদ জানিয়ে ভিডিও করা অপর এক ব্যক্তি নীলফামারীর মনিরুজ্জামান মানিক। উত্তরা ইপিজেড এলাকা থেকে তার পাঠানো ভিডিও মেসেজে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর আপনি নীলফামারীতে উত্তরা ইপিজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুর্ভাগ্যজনকভাবে এর কার্যক্রম থেমে যায়, যখন ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। এরপর আবারও ২০০৮ সালের পর আপনি ক্ষমতায় আসেন এবং এই প্রকল্পের কার্যক্রম তার গতি ফিরে পায়, যেখানে কাজের সুযোগ তৈরি হয়েছে ৫০ হাজার মানুষের।

অপর এক ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা চাকমা রাঙ্গামাটি থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে প্রান্তিক অঞ্চলগুলোতে টিকা সরবরাহের জন্য।

আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ ‘থ্যাংক ইউ পিএম’ কার্যক্রম প্রসঙ্গে বলেন, অনলাইনে অনেক গুজব ছড়িয়ে পড়ছে। অনেক সময়ে প্রধানমন্ত্রীকে টার্গেট করেও গুজব প্রচার করা হয়। ‘থ্যাংক ইউ পিএম’ তাদের এমন সব অপপ্রচারের মুখে এক চপেটাঘাত।

তিনি আরও জানান, কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করা হয় সকলকে।

‘মাত্র ১৮ দিনের কাছাকাছি সময়ের মধ্যে সারা দেশ থেকে ১ হাজারের বেশি ভিডিও এসেছে আমাদের কাছে। এই ভিডিওগুলো যাচাই-বাছাই শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার দিব আমরা।’

Previous Post

‘অপকর্মে জড়িতরা আগামীতে আ. লীগের টিকিট পাবেন না’

Next Post

বিশ্বকাপ: ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একসঙ্গে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ: ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ

অপু পেশাদার শিল্পী, কাজ করতে আগ্রহী, সুন্দর সাজে সেজে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি পেশাদার শিল্পী, কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই: অপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT