চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটিজেনদের চর্চায় ‘রক্তবীজ ২’-এর ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নেটিজেনদের চর্চায় ‘রক্তবীজ ২’ ট্রেলার, বাংলাদেশি সিনেমার আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে (২৬ সেপ্টেম্বর) নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘রক্তবীজ ২’। তার আগে বুধবার এলো ট্রেলার। যেখানে কলকাতার পাশাপাশি রয়েছে বাংলাদেশের গল্প!

২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে একাধিকবার বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। রয়েছে বাংলাদেশের পতাকা এবং এদেশের পুলিশ! শুধু তাই নয়, এতে একঝলক দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রটিও!

এর আগে প্রকাশিত টিজারেও দেখা মিলেছিল এই চরিত্রের, যেখানে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। পাশাপাশি ভিক্টর ব্যানার্জী অভিনয় করেছেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর চরিত্রে!

ট্রেলারটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে উঠছে নানা প্রশ্ন। ট্রেলারের সংলাপে বলা হচ্ছে,“ধ্বংস করতে পারো স্মৃতিসৌধকে, অস্বীকার করতে পারো সম্পর্ককে কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না।” আরেক সংলাপে বলা হয়েছে, “যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইয়ে, ভারত বাংলাদেশ একসাথেই রইবে।”

গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক শুরু হয়। অনেকের মতে, এই সিনেমায় দুই দেশের এমন চিত্র উঠে আসবে যা উষ্ণ আলোচনার জন্ম দেবে।

তবে এসব আশঙ্কা উড়িয়ে দিলেন সিনেমাটির অন্যতম পরিচালক নন্দিতা রায়। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমরা কিন্তু বিতর্ক তৈরির ভাবনা থেকে এই ছবি বানাইনি”। তাঁর মতে, তাদের ছবি দুই দেশের মৈত্রী এবং শান্তি ফেরানোর কথাই বলেছে।

ছবিতে দেখানো হয়েছে, কীভাবে সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সুসম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট করে।

বাংলাদেশের অভিনেতারা দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আগের মতো ভারতে যাতায়াত করতে পারছেন না। ফলে, দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান ব্যাহত হচ্ছে। নন্দিতা-শিবপ্রসাদের পূজার ছবি কি পারবে এই জট কাটাতে?

এই বিষয়েও আশাবাদী নন্দিতা। তিনি বলেছেন, “আমাদের ছবি সব সময় ইতিবাচক বার্তা দেয়। সেই জায়গা থেকে যদি ‘রক্তবীজ ২’ দুই দেশের সুসম্পর্ক ফেরাতে পারে তাহলে এর থেকে ভালো আর কী হবে?”

গতবছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় কিস্তি আসছে এবারের পূজায়। এতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানি মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা।

Tags: অঙ্কুশ হাজরাআবীর চট্টোপাধ্যায়কৌশানি মুখোপাধ্যায়দুর্গাপূজানুসরত জাহানবাংলাদেশভারতভিক্টর বন্দ্যোপাধ্যায়মিমি চক্রবর্তীরক্তবীজ ২সিনেমাসীমা বিশ্বাস
Previous Post

নায়ক বাপ্পী কি সিনেমা ছেড়ে দিয়েছেন?

Next Post

নতুন আইফোন সফটওয়ার আপডেটে হতাশ ব্যবহারকারীরা

Next Post
ব্যক্তি মোবাইল ফোনে চেক করছে, শহরের রাস্তা, পেশাদার লোক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আইফোন সফটওয়ার আপডেটে হতাশ ব্যবহারকারীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে চাঁদের গাড়ি খাদে: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT