চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক বাপ্পী কি সিনেমা ছেড়ে দিয়েছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নায়ক বাপ্পী সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময় বাণিজ্যিক সিনেমার জনপ্রিয় মুখ ছিলেন বাপ্পী চৌধুরী। নিয়মিত সিনেমায় কাজ করতেন, পরিচালকদের কাছে শাকিব খান পরবর্তী মাঝারি বাজেটের সিনেমায় তাকে বিকল্প হিসেবে ভাবা হতো।

২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর কয়েকটি হিট ছবি উপহার দেন বাপ্পী। মাহিয়া মাহি ও আঁচলের সঙ্গে জুটি গড়ে শুরুর দিকে দর্শকের ভালোবাসাও কুড়িয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা টেকেনি।

প্রায় এক যুগের ক্যারিয়ারে ৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করলেও গত দুই বছর ধরে তিনি পুরোপুরি আড়ালে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত শত্রু, জয় বাংলা ও কুস্তীগির ছবিগুলো ব্যবসায় ভরাডুবির মুখে পড়ে। এরপর আর ক্যামেরার সামনে পাওয়া যায়নি তাকে।

শাকিব খান sunglasses পরা, মিডিয়া সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
চিত্রনায়ক বাপ্পী। পুরনো ছবি

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব নন নায়ক বাপ্পী। গেল শিল্পী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনে করেও হেরেছিলেন এই নায়ক।

২০২৪ সালের মার্চে মাকে হারিয়ে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে গেছেন বাপ্পী। তারপর সময় নিয়ে বারবার কামব্যাক করতে চাইলেও তাকে পাওয়া যায়নি রূপালী পর্দায়।

বাপ্পীর কাছের মানুষরা প্রায়ই বলে থাকেন, বাপ্পী সিনেমা ছেড়ে দিয়েছেন। তাকে নিয়ে কেউ সিনেমা করতে চান না! এমনকি নায়িকা আঁচল দুবছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাপ্পীকে নিয়ে ছবি বানাতে প্রযোজকদের বললে কেউ রাজি হয় না।

নতুন কাজে ফেরা প্রসঙ্গে বাপ্পী আগেই বলেছিলেন, মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।

বাপ্পী চৌধুরী, ছবি: নূর

জানা যায়, বাপ্পী বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। এই অভিনেতা বলেন, ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে সময় ব্যয় করছি। পারিবারিক ব্যবসা আছে, সেখানেও গিয়ে বসছি। মানে আমার যে শুটিংয়ের টাইম, সেই টাইমে পারিবারিক ব্যবসা একটু দেখাশোনা করছি। তবে শিগগিরই ক্যামেরার সামনে ফিরব।

বাপ্পী চৌধুরী অভিনীত পাঁচ বছর আগে সিক্রেট এজেন্ট, ঢাকা ২০৪০, ভোলা, আ জার্নি উইথ ইউ সিনেমাগুলোর শুটিং অসম্পূর্ণ রয়েছে।

তবে এই সিনেমাগুলো কখনোই আর আলোর মুখ দেখবে না। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক প্রযোজক দেশ ছেড়েছেন। তাছাড়া আগের মতো বাপ্পীর বাজারও নেই!

Tags: আঁচলকুস্তিগীরজয় বাংলাজুটিনায়কনায়ক বাপ্পীপরিচালকবাপ্পী চৌধুরীমাহিমাহিয়া মাহিলিড বিনোদনসিনেমা
Previous Post

কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় সরকার: এম সাখাওয়াত হোসেন

Next Post

নেটিজেনদের চর্চায় ‘রক্তবীজ ২’-এর ট্রেলার

Next Post
নেটিজেনদের চর্চায় ‘রক্তবীজ ২’ ট্রেলার, বাংলাদেশি সিনেমার আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটিজেনদের চর্চায় ‘রক্তবীজ ২’-এর ট্রেলার

ব্যক্তি মোবাইল ফোনে চেক করছে, শহরের রাস্তা, পেশাদার লোক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আইফোন সফটওয়ার আপডেটে হতাশ ব্যবহারকারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT