চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের তুঙ্গে থাকা রাজশাহীতে ফের কাটা পড়ল রংপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিপিএলে টানা আট জয়ের পর চট্টগ্রামে দুর্বার রাজশাহীর কাছে প্রথম হার দেখেছিল রংপুর রাইডার্স। ঢাকায় ফিরে আবারও দুদলের মুখোমুখিতে হাসল নানা সমালোচনা ও বিতর্কের তুঙ্গে থাকা রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে রংপুরের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমোদনে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে নামে দলটি। তাতেই বাজিমাত, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ে রংপুরকে টানা দ্বিতীয় হার দেখাল রাজশাহী।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বড় খবর ছিল, পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট করা। টিম হোটেল থেকে ১৩ জন দেশি ক্রিকেটার নিয়ে মাঠে আসে দলটির টিম বাস। পরে বিসিবির বাস যায় হোটেলে বিদেশিদের আনতে, তাতেও লাভ হয়নি। দেশিদের নিয়ে মাঠে নামে দলটি। এর আগে দুপুরে টিম হোটেলও পরিবর্তন করে ফ্র‌্যাঞ্চাইজিটি। অবশ্য ম্যাচের আগে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দেয় রাজশাহী কর্তৃপক্ষ।

বিতর্ক পেরিয়ে টসে হেরে আগে ব্যাটে নামে রাজশাহী। ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছিল দলটি। ৯ উইকেটে ১১৯ রান তোলে। খুব বেশি রান করতে না পারলেও বোলাররা দারুণ করেছেন। এই রানেই আটকায় গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর। জবাবে নেমে ৮ উইকেটে ১১৭ রানে থামে রংপুরের ইনিংস। ২ রানের জয়।

রংপুরকে ২ রানে হারিয়ে ১১তম ম্যাচে নিজেদের পঞ্চম জয় পেল রাজশাহী। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে তাতে। অন্যদিকে টানা আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। ৯ ম্যাচে ৭ জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে ফরচুন বরিশালের। সমান ম্যাচে ৫ জয়ে রাজশাহী থেকে রানরেটে এগিয়ে তিনে চিটাগং কিংস।

মিরপুরে আগে ব্যাটে নামা রাজশাহীর হয়ে সর্বোচ্চ রানের ইনিংস আসে নয়ে নামা সানজামুল ইসলামের ব্যাট থেকে। ২৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন আকবর আলি, ২১ বলে। তাসকিন আহমেদ ৮ বলে ১৩, এনামুল হক বিজয় ১৬ বলে ১৩, সাব্বির হোসেন ১৩ বলে ১১ এবং মৃত্যুঞ্জয় ১০ বলে ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

রংপুরের হয়ে খুশদিল শাহ ৩ উইকেট নেন। রাকিবুল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট নেন।

রংপুরকে রানতাড়ায় পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে রাজশাহী। ৩০ রানে রংপুরের ৬ উইকেট তুলে নেয় দলটি। সপ্তম উইকেটে ১৯ রান তোলেন খুশদিল শাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ৪৯ রানে খুশদিল ফিরে যান ১৮ বলে ১০ রান করে। পরে রাকিবুল হাসানকে নিয়ে হাল ধরেন সাইফউদ্দিন। অষ্টম উইকেটে ৩৬ বলে ৪২ রান তোলেন দুজনে। দলীয় ৯১ রানে রাকিবুল ফিরে গেলে জুটি ভাঙে। ২২ বলে ২০ রান করেন তিনি।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৫ রান। প্রথম দুই বলে ছক্কা হাঁকান সাইফউদ্দিন। পরের দুই বলে রান নেয়ার সুযোগ থাকলেও রান নেননি। শেষ দুই বলে প্রয়োজন পড়ে ১৩ রান। একটি চার ও একটি ছক্কায় ১০ রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ২ রানে হেরে যায় রংপুর। তিন ছক্কা ও ছয়টি চারে ৩১ বলে ৫২ রান করেন সাইফউদ্দিন।

রাজশাহীর হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ৪ ওভারে ১৮ রান খরচায় দ্বিতীয়বারের মতো ৪ উইকেট নেন। এর আগে ২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন। তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রান খরচায় ২ উইকেট নেন। তাতে বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থান দখল করে নেন তিনি। চলতি আসরে তাসকিনের উইকেট সংখ্যা এখন পর্যন্ত ২৪টি। এর আগে ২০১৯ বিপিএলে সাকিব আল হাসান সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেছিলেন। মোহর শেখ দুই উইকেট নেন।

Tags: তাসকিনবিপিএল ২০২৫রংপুররাজশাহীলিড স্পোর্টসসাইফউদ্দিন
Previous Post

সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছে ৭ কলেজ শিক্ষার্থী

Next Post

হাসিনার আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস

Next Post
বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনার আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস

তাসকিনের উল্লাস, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে ছাড়িয়ে গেলেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT