চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ছাড়িয়ে গেলেন তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিনের উল্লাস, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে নামার আগে সাকিব আল হাসানকে ছুঁতে তাসকিন আহমেদের প্রয়োজন ছিল কেবল একটি উইকেট। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে সাকিবকে স্পর্শ করেন টাইগার পেসার। এরপর আরও একটি উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক এখন দুর্বার রাজশাহীর তাসকিন।

বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটা এতদিন ছিল সাকিব আল হাসানের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল কেবল ১১ ম্যাচ। রংপুরের বিপক্ষে ২ উইকেট নিয়ে তাসকিনের উইকেট সংখ্যা ২৪টি। আসরে ন্যূনতম আরও একটি ম্যাচ খেলা বাকি আছে রাজশাহীর। প্লে-অফে কোয়ালিফাই করতে পারলে ম্যাচ সংখ্যা বাড়বে আরও। তাতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাসকিনের সামনে।

রোববার শের-ই-বাংলায় রংপুর ওপেনার স্টিভেন টেইলরের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে পা রাখেন নতুন উচ্চতায়।

বিপিএলে এক আসরে ২২ উইকেট নেয়ার নজির আছে ছয়টি। সেখানে আছেন তাসকিনও। ২০১৯ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন টাইগার তারকা।

ম্যাচে রংপুরকে ২ রানে হারায় রাজশাহী। আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ১১৯ রান তোলে দলটি। পরে ৮ উইকেটে ১১৭ রানে রংপুরের ইনিংস।

Tags: তাসকিনবিপিএল ২০২৫রংপুররাজশাহীলিড স্পোর্টসসাকিব
Previous Post

হাসিনার আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতার আশ্বাস

Next Post

দাবি আর সংঘর্ষে রাতে উত্তাল ঢাবি ও আশেপাশের এলাকা

Next Post
ঢাবি ও আশেপাশের এলাকা উত্তাল, ছাত্র-ছাত্রী ও জনতার সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি আর সংঘর্ষে রাতে উত্তাল ঢাবি ও আশেপাশের এলাকা

এনসিটিবির চেয়ারম্যান রিয়াজুলের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওএসডি হলেন এনসিটিবির চেয়ারম্যান রিয়াজুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT