চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
2:47 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2022
in শিক্ষা
A A
রাজশাহী কলেজের প্রাচীন ও ঐতিহ্যবাহী ভবন, সুন্দর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজর র‍্যাংকিং ২০১৮-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কেপিআই এর ভিত্তিতে দেশসেরা হয়েছে রাজশাহী কলেজ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সিনেট হলে ওই ফলাফল ঘোষণা করা হয়।

র‍্যাংকিং অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ, রাজশাহী। দ্বিতীয় হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা, ৩য় হয়েছে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৪র্থ হয়েছে আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, ৫ম হয়েছেন কারমাইকেল কলেজ, রংপুর।

জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ, রাজশাহী। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে ঢাকা কমার্স কলেজ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. মশিউর রহমানের সভাপতিত্বে এই ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকতা ও গাজীপুরে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১ টি স্নাতক পাঠদানকারী কলেজের পারফর্মেন্সের ভিত্তিতে ২০১৫-১৬-১৭ সালের কলেজের র‍্যাংকিংয়ের ফলাফল করা হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের কলেজর র‍্যাংকিংয়ের জন্য অনলাইনে তথ্য প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সারাদেশ থেকে ২৯১টি কলেজ আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই করে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। পরে কেপিআই ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রামে ১০টি, রাজশাহীতে ১০টি, খুলনায় ১০টি, বরিশাল ৪টি, সিলেট ৬টি, রংপুরে ১০টি, ময়মনসিংহে ৮টিসহ মোট ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

Tags: জাতীয় বিশ্ববিদ্যালয়
Previous Post

মন কতোটা ভেজালো ‘অপারেশন সুন্দরবন’র প্রথম গান?

Next Post

দর্শক বিনোদিত হয় বলেই অ্যাওয়ার্ড পেলাম: অমি

Next Post
অ্যাওয়ার্ড গ্রহণকারী দলের সদস্যরা আনন্দিত ও গর্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক বিনোদিত হয় বলেই অ্যাওয়ার্ড পেলাম: অমি

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে, কোথায় বসছে সুনীল কন্যার বিয়ের আসর?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT