চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক বিনোদিত হয় বলেই অ্যাওয়ার্ড পেলাম: অমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অ্যাওয়ার্ড গ্রহণকারী দলের সদস্যরা আনন্দিত ও গর্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক বছর যতগুলো সিরিয়াল জনপ্রিয় হয়েছে সবার আগেই উঠে আসবে ‘ব্যাচেলর পয়েন্ট’র নাম! কাজল আরেফিন অমির পরিচালনায় এই নাটকটি প্রতি সপ্তাহে তিনদিন প্রচারের পর রেকর্ড পরিমাণ দর্শক দেখে থাকে। সাফল্যের ধারাবাহিকতায় নাটকটির চতুর্থ সিজন প্রচার হচ্ছে।

রাজধানীতে একদল তরুণ ভাড়া বাসায় থাকে; সেইসব ব্যাচেলরের হাসি-ঠাট্টা, প্রেম-বন্ধুত্বের গল্পে নির্মিত অমির এই নাটকটি এতই জনপ্রিয় যে, সদ্য ঘোষিত ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড’-এ দর্শকের পছন্দে জনপ্রিয় নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে।

পরিচালক অমি ও নাটকটির অভিনয় শিল্পী মিশু সাব্বির, চাষী আলম, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, শিমুল, লামিয়া, ফারিয়া শাহরিন প্রত্যেকে উপস্থিত থেকে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টার থেকে প্রাপ্ত এই সম্মানজনক অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

‘পিপলস চয়েজ ডিজিটাল মিডিয়া ড্রামা অ্যাওয়ার্ড’ প্রসঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শকের ভালোবাসার জন্যই এই অ্যাওয়ার্ড পেয়েছি। তাই এই সম্মাননা আমার লাখো কোটি দর্শকদের জন্য উৎসর্গ করলাম। যারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন।

এর আগে ডিয়ার বাংলাদেশ, ট্যাটু, ফিমেল, এক্স গার্লফ্রেন্ড, ভাইরাল গার্ল, একটি সন্দেহের গল্প, দই, আপন-এর ভিন্ন ভিন্ন কনসেপ্টে নাটক বানিয়ে দর্শকদের কাছে ‘সেলেব্রেটি ডিরেক্টর’ হিসেবে পরিচিতি পেয়েছেন কাজল আরেফিন অমি। সিঙ্গেল নাটকের পাশাপাশি অমির বানানো ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দর্শকের তুমুল আগ্রহ! শুধু বাংলাদেশ নয়, প্রবাসীরাও অমির এ নাটক আগ্রহ নিয়ে দেখে থাকে।

অমি মনে করেন, ইন্ডাস্ট্রিতে সব ধরনের কনটেন্ট দরকার। দর্শক রোমান্টিক থ্রিলার, সাসপেন্সের পাশাপাশি কমেডি গল্পের কাজও পছন্দ করে।

তিনি বলেন, শুরু থেকে আমি আমার কাজের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে পছন্দ করি। এতে নিজে আনন্দ ও তৃপ্তি দুটোই পাই। সেই জায়গা থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ মানুষকে আনন্দ দেয়ার জন্যই বানাই। দর্শক বিনোদিত হয় বলেই এই অ্যাওয়ার্ড পেলাম। আমাদের টিমকে ও মানুষের ভালোবাসাকে সম্মান জানিয়ে ডেইলি স্টার সম্মানিত করেছে। এজন্য প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞতা জানাই।

Tags: অমিওটিটিচাষী আলমজিয়াউল হক পলাশনাটকপারসা ইভানাফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টমিশু সাব্বিরলামিয়ালিড বিনোদনশিমুল
Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

Next Post

কবে, কোথায় বসছে সুনীল কন্যার বিয়ের আসর?

Next Post
একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে, কোথায় বসছে সুনীল কন্যার বিয়ের আসর?

প্রধানমন্ত্রী লাল গালিচায় ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল গালিচায় প্রধানমন্ত্রীকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT