চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের হতাশ করে ফাইনালে রাজস্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 27, মে 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা হতাশ, রাজস্থান জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের কোয়ালিফায়ারে আরেকবার ব্যর্থ হলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক পারেননি। তবে গত ম্যাচের সেঞ্চুরিয়ান পতিদারের ফিফটিতে দেড়শ ছাড়ানো সংগ্রহ পেয়েছিল তার দল। তবে জশ বাটলারের শতকে সহজেই সে লক্ষ্য পেরিয়ে যায় রাজস্থান রয়্যালস।

আইপিএলের উদ্বোধনী মৌসুমে শিরোপা জয়ী দলটি দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটল। ডু প্লেসিস-বিরাটদের দলকে ১১ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে সঞ্জু স্যামসনের দল। ২৯ মে আহমেদাবাদে চমক দেওয়া গুজরাট টাইটান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা।

মিলার-রশিদদের গুজরাটের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হেরে চ্যালেঞ্জার্সদের সামনে পড়ে রাজস্থান। এলিমেনটরে লক্ষ্ণৌকে পরাজয়ের স্বাদ দিয়ে ২০১৬ সালের পর ফের ফাইনালে সম্ভাবনা এনেছিল বিরাট কোহলিরা। কিন্তু আবারও ব্যর্থ হল রয়ালসরা।

জিতলেই ফাইনাল—এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দেয় প্রসিদ কৃষ্ণা ও ওবেদ ম্যাকয়। তিনটি করে উইকেট শিকার করেন রাজস্থানের এই দুই পেসার। ব্যাটিংয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ডু প্লেসিস, ম্যাক্সওয়েল, কার্তিক ও লেমরুররা। আসা-যাওয়ার ম্যাচে শুরুতেই ফিরে যান কোহলি।

আইপিএল কোয়ালিফায়ারে এদিন ৮ বলে ৭ রান করেন তিনি। এর আগে ২০১১ সালে ৮ রান ও ২০১৫ সালে ১২ রান করেছিলেন বিরাট। বড় ম্যাচে তার ব্যাট না হাসায় বড় হয়নি দলের ইনিংসও। এলিমেনটরে শতক হাঁকানো রজত পতিদার এদিন খেলেন একমাত্র ফিফটি ছাড়ানো ইনিংস। ৪২ বলে ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন ডানহাতি এই তরুণ ব্যাটার।

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাট ও বল নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে বিরাটকে হারিয়ে চাপে পড়া দলকে সামাল দিয়ে ২৭ বলে ২৫ করে ফেরেন অধিনায়ক ডু প্লেসিস। ১৩ বলে ২৪ রানের ঝড় তুলে থামেন ম্যাক্সওয়েল। বাকিরা ঠিকঠাক কাজ করতে না পারায় ব্যাঙ্গালুরুর সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান।

মাঝারি লক্ষ্যে শুরু থেকেই দাপট চালান দুই রাজস্থান ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। শুরুর পাঁচ ওভারে ৬১ রান তুলে হ্যাজলউডের শিকার হন যশস্বী। তরুণ তুর্কির ব্যাট থেকে আসে ১৩ বলে ২১ রান। পরে অধিনায়ক স্যামসন তোলেন ২৩ রান।

বাকি পথটা দারুণ শতক হাঁকিয়ে সহজেই পাড়ি দেন বাটলার। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশম্যান মৌসুমে চতুর্থ শতক হাঁকাতে এদিন খরচ করেছেন ৬০ বল। ইনিংস সাজিয়েছেন ১০ চার ও ৬ ছক্কায়। হেটমোয়ার অপরাজিত থাকেন ২ রানে। চ্যালেঞ্জার্সদের হয়ে দুটি উইকেট নেন জশ হ্যাজলউড।

Tags: আইপিএল-২০২২কোহলিগুজরাটবাটলারবেঙ্গালুরুরাজস্থানলিড স্পোর্টস
Previous Post

সুন্দরবনে উদ্ধার হওয়া ভারতীয় কচ্ছপ অবমুক্ত

Next Post

প্রথমবার কানে পাকিস্তানের ছবি, জিতলো পুরস্কার

Next Post
কান্নার ফেস্টিভাল, মহিলার ছবি, সড়ক, রাতে, আলো, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার কানে পাকিস্তানের ছবি, জিতলো পুরস্কার

ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ, বহু মানুষ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT