চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
7:53 পূর্বাহ্ন 28, মে 2022
in গাজীপুর, জনপদ
A A
ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ, বহু মানুষ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে ঢাকার সাথে রাজশাহী রেল রুটের (বঙ্গবন্ধু সেতু) ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরবঙ্গের সাথে প্রায় ১১ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী দল খবর দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Tags: ট্রেন লাইনচ্যুতরেল যোগাযোগ
Previous Post

প্রথমবার কানে পাকিস্তানের ছবি, জিতলো পুরস্কার

Next Post

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ৫০ জন নিহত

Next Post
বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলার পর নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ৫০ জন নিহত

বাহিনী সদস্যরা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে চায় রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT