চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইয়ের টাকার ভাগ ও দ্বন্দ্বের জেরে ‘ব্লেড বাবু’কে হত্যা করে রাজন গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
পুলিশের সঙ্গে সন্দেহভাজনদের আটক করা হয়েছে, তদন্ত চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের টাকার ভাগাভাগি, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের কারণে ‘ব্লেড বাবু’কে হত্যা করে রাজন গ্রুপ।  

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনার মামলার অন্যতম আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ। প্রধান দুই আসামি হলেন- রাজন (৩৫) ও রনি (২৬)।

গতকাল বুধবার রাত ১১ টার মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে রাজন ও রনিকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। পরে ওই রাত ৩ টার দিকে পল্লবী থানাধীন স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের বেড়ার নিচ থেকে ব্লেড বাবুর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি-তেজগাঁও বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান।

তিনি জানান, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে ভিকটিম মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। ২০ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামি মো. মুরাদকে (২৭) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এরআগে ২৪ জানুয়ারি মিরপুর-১০ নম্বর এলাকা থেকে ইরফান হোসেন তুফানকে (১৯) ও ২৬ জানুয়ারি রাত ১টার দিকে আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে (১৮) গ্রেপ্তার করা হয়। ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টায় পল্লবী থানাধীন কালাপানি এলাকা থেকে আরেক আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি রাজন ও রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tags: ডিবি পুলিশ
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ-বায়ার্নকে ভোগাবে সিটি, বলছেন গার্দিওলা

Next Post

ম্যানসিটির বিপক্ষে ‘স্বস্তিতে’ থাকে না রিয়াল: আনচেলত্তি

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির বিপক্ষে ‘স্বস্তিতে’ থাকে না রিয়াল: আনচেলত্তি

ক্রিকেট মাঠে ভক্তের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজকে ছুঁতে মাঠে ঢুকে গেলেন ভক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT