চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই রাজ-মিমিও এক হচ্ছেন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A
দেব-শুভশ্রীর সঙ্গে রাজ-মিমি এক হচ্ছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার সিনেমা দেব-শুভশ্রী জুটির কামব্যাক নিয়ে চর্চার শেষ নেই। ‘দেশু সেভেন’ সিনেমা ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে। তবে এই আলোচনা দেব-শুভশ্রীর সিনেমা ঘিরে নয়, প্রাক্তন প্রেমের ঘটনার পর আবার তাদের একসঙ্গে সিনেমা করাই মূলত এই আলোচনার রসদ!

এর মাঝেই জানা গেল এক দারুণ চমক! শুভশ্রীর স্বামী পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী দীর্ঘ ১১ বছর পর তার প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তীকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন। তবে এবার রাজ পরিচালকের ভূমিকায় নয়, বরং প্রযোজক হিসেবে থাকছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ এর একটি বিশেষ প্রজেক্টে রাজের প্রযোজনা সংস্থার ব্যানারেই কাজ করতে দেখা যাবে মিমিকে।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ ছবি ভাগ্য বদলে দিয়েছিল মিমি চক্রবর্তীর। পরবর্তীতে ‘যোদ্ধা’ এবং ২০১৫ সালের ‘কাঠমাণ্ডু’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। ছবির সেটেই শুরু হয়েছিল রাজ-মিমির প্রেমের গল্পও।

কিন্তু সেই গল্পের হ্যাপি এন্ডিং হয়নি। শুভশ্রীকে যখন জীবন সঙ্গী হিসেবে বেছে নেন রাজ, তারপর ঘুমের ঔষধ খেতে সুইসাইডও করতে গিয়েছিলেন মিমি! তখন এমন খবর ছড়িয়েছিল।

সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সারভাইভাল থ্রিলার ধর্মী প্রজেক্টের জন্য মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী। ছবিটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। ‘তুফান’ ছবির নায়িকা মিমি জানিয়েছেন, সবঠিক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হবে।

এমন খবরে নানা গুঞ্জন ছড়িয়েছে! কেউ কেউ বলছেন, প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে সিনেমা করার কারণে শুভশ্রীর উপর অভিমান করেই কি মিমিকে নিয়ে প্রযোজনা করছেন রাজ চক্রবর্তী?

আবার কেউ কেউ বলছেন, শ্রভশ্রীকে দেখিয়ে দিতেই রাজের এমন উদ্যোগ! যাই হোক না কেন, অতীত সম্পর্কের সমীকরণ টেনে দেব-শুভশ্রী অথবা রাজ-মিমির এই নতুন শুরু নিয়ে উৎসাহী টলিপাড়া।

Tags: দেবমিমি চক্রবর্তীরাজ চক্রবর্তীশুভশ্রী
Previous Post

তরুণদের মধ্যে বাড়ছে একাকিত্ব, এক দশকে বন্ধু হারানোর হার ৫ গুণ

Next Post

সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত

Next Post
বিমান বাহিনী প্রধানের পোশাক পরিহিত এক ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত

হাটহাজারীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২, পুলিশ সংবাদ সম্মেলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাটহাজারীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT