চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশালে বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 14, মে 2023
in জনপদ, বরিশাল
A A
বরিশালে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃষ্টি ও বাতাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। গত দুই দিন ধরেই বরিশালের আকাশ মেঘলা ও গুমটে ভাব বিরাজ করলেও রোববার (১৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। মোখার প্রভাবে বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল।

তিনি জানান, মোখার প্রভাবে বেলা সাড়ে ১২টা নাগাদ বরিশাল শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিলো। সেই ধারণা মোতাবেক সোয়া ১২টার দিকে বৃষ্টি শুরু হয়েছে।

তিনি আরও জানিয়েছেন , ঘূর্ণিঝড় মোখা বেলা সাড়ে ১২টা নাগাদ মংলা থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি কক্সবাজার থেকে উত্তর মিয়ানমার এর অগ্রভাগ অতিক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেল থেকে সন্ধ্যার দিকে এর গতিপথ অতিক্রম করবে।

বর্তমানে এর গতিবেগ ১৯৫ থেকে ২১৫ কিলোমিটার পর্যন্ত রয়েছে। মোখা’র প্রভাবে বরিশালের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের ৫-৭ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল নদী বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত ও পায়রা সমুদ্র বন্দরকে ০৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মোখার প্রভাবে বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানিয়েছে, নৌ-পুলিশের পক্ষ থেকে প্রতিটি স্থানে মাইকিংয়ের মাধ্যমে মাছ ধরার নৌকা, যাত্রীবাহী ট্রলারসহ সকলকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। এছাড়া নৌ-পুলিশের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

Tags: ঘূর্ণিঝড় মোখাবরিশালবৃষ্টি
Previous Post

মনোনয়ন দাখিল করলেন নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহ

Next Post

অভিষেক রাঙানো হল না রনির

Next Post
Bangladeshi cricket players walking on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক রাঙানো হল না রনির

বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে মোখা ঘূর্ণিঝড়ের প্রভাব, ঝড়ের শক্তিশালী প্রবাহ ও বৃষ্টিপাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারের স্থলভাগে উঠে স্থল নিম্নচাপে পরিণত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT