চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন দাখিল করলেন নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 14, মে 2023
in রাজনীতি
A A
নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহর পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। রোববার (১৩ মে) বেলা ১ টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, অ্যাডভোকেট কেবিএস আহম্মেদ কবির, অ্যাডভোকেট লস্কর নূরুল হকসহ দলের একাধিক নেতা।

মনোনয়নপত্র জমা দিয়ে আফজালুল করীম বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবত) পক্ষে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। রিটার্নিং কর্মকর্তা আমাদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারণবিধি মেনে কাজ করব।

রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, আজ রোববার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৯ জন।

তিনি আরও বলেন, বিগত দিনে নির্বাচনে কী হয়েছে না হয়েছে, সেটা দেখার বিষয় না। এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ায় আমরা অঙ্গীকারবদ্ধ।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্ধ। ১২ জুন ভোট গ্রহণ হবে।

Tags: আবুল খায়ের আব্দুল্লাহবরিশাল সিটি নির্বাচন ২০২৩
Previous Post

মন্ত্রীদের কাছে কৃষি বাজেট আলোচনার সুপারিশ হস্তান্তর

Next Post

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশালে বৃষ্টি

Next Post
বরিশালে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃষ্টি ও বাতাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশালে বৃষ্টি

Bangladeshi cricket players walking on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক রাঙানো হল না রনির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT