চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারেই মুগ্ধ দর্শক, রাফী বললেন ‘পরাণ দেখে কেউ হতাশ হবেন না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 05, জুলাই 2022
in বিনোদন
A A
পরাণ সিনেমার তিন চরিত্রের ছবি, একে অন্যের সাথে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগেই টিজার ও গান প্রকাশ করে দর্শকের নজর কেড়েছিল রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’। এবার নতুন মাত্রা যোগ করলো ঈদে মুক্তি পেতে যাওয়া এ ছবির ট্রেলার।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত আড়াই মিনিটের ট্রেলারটি প্রকাশের সাথে সাথেই লুফে নেয় দর্শক।বিশেষ করে ট্রেলার নজর কাড়েন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিমসহ ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন।

ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রায়হান রাফী বানিয়েছেন ‘পরাণ’। ২০১৯ সালে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবিটি মুক্তি পাচ্ছে ঈদে। মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে ‘পরাণ’ নিয়ে দর্শকের মধ্যে বাড়ছে আগ্রহ।

সামাজিক যোগাযোগে মাধ্যমে পরাণ দেখার আগ্রহের কথা জানাচ্ছেন দর্শক। মুক্তির আগেই শুরু হয়েছে অগ্রিম টিকেট বুকিং। ‘পরাণ’ লাইভ টেক প্রযোজিত ছবি। রবিবার ছবিটি আনকাট সেন্সর লাভ করে।

নির্মাতা রাফী বলেন, পরাণ’র গান, টিজারের পর ট্রেলারও মানুষ খুব পছন্দ করেছেন। আমি আমার মনের মত করে ছবিটি বানিয়েছি। দর্শকরা আমার প্রতি আস্থাশীল। এবারও তারা হতাশ হবে না।

‘পরাণ’ সিনেমায় মেকাপ ছাড়াই অভিনয় করেছেন মিম। অফস্ক্রিনে তিনি যেমন, সেভাবেই এসেছেন স্ক্রিনে।

জনপ্রিয় এ চিত্রনায়িকা বলেন, ‘পরাণ’ আপনার আমার পাশের বাসার গল্পের ছবি। যে গল্পটার সঙ্গে মানুষ পরিচিত। ঈদে মানুষ যেমন ছবি পছন্দ করেন আমাদের ‘পরাণ’ তেমনই। ইয়াং জেনারেশন, ফ্যামিলি সবাই সিনেমা হলে গিয়ে দেখতে পারবে। আমার বিশ্বাস, আমাদের ‘পরাণ’ দেখলে দর্শক উপভোগ করবেন। পরাণ দেখলে নতুন এক মিমের সঙ্গে দর্শকের পরিচয় হবে।

শরিফুল রাজ বললেন, বিভিন্ন জন আমার চরিত্র বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন, যেটা আমি উপভোগ করছি। যখন ছবিটি হলে গিয়ে তারা দেখবেন ঠিক একই ভাবে উপভোগ করতে পারবেন। আমি আমার চেষ্টার কোনো কম রাখিনি।

শরিফুল রাজ আরও বলেন, একজন শিল্পী হিসেবে আমার কাজের ক্ষুধা প্রচুর। সেই সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে কাজের জন্য মুখিয়ে থাকি। নতুন কোনো ছবি এলে আগে দেখি গল্প ও চরিত্র কী! এই ‘পরাণ’ আমাকে সেই ঠিকঠাক চ্যালেঞ্জ দিয়েছে। বাকিটা দর্শক দেখুক। যে চরিত্রটি করেছি এটাকে এতটাই বুঁদ হয়েছিলাম যে, শুটিংয়ের পর সেখান থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে।

নির্মাতা রাফী জানান, ৩০টির মতো হলে ‘পরাণ’ ঈদে মুক্তি পাবে। তার বিশ্বাস, অতীতের পোড়ামন ২-এর মতো তার নতুন ছবি পরাণও দর্শক পছন্দ করবে।

Tags: ট্রেলারপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

রবার্ট ম্যাথিউ সম্মাননা পুরস্কারে ভূষিত স্থপতি রফিক আজম

Next Post

মেসি-নেইমারদের নতুন কোচ গালতিয়ে

Next Post
ফুটবল দলের নতুন কোচ গালতিয়ে অনুশীলন পরিচালনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমারদের নতুন কোচ গালতিয়ে

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় মৃত্যু ১২২৫, শনাক্ত সাড়ে ৭ লাখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT