চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় মৃত্যু ১২২৫, শনাক্ত সাড়ে ৭ লাখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 06, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১২শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৭ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৫ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৬২ লাখ ৯ হাজার ৫১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৪৬৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৫৫৫ জনের।

এই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফ্রান্সে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ৭৫ জন । দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৮০১ জন মারা গেছেন।

তবে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৫২৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tags: করোনাকরোনাভাইরাসবিশ্ব পরিস্থিতি
Previous Post

মেসি-নেইমারদের নতুন কোচ গালতিয়ে

Next Post

দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগে নতুন চাপে জনসন সরকার

Next Post
দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগের পর জনসন সরকারে নতুন চাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগে নতুন চাপে জনসন সরকার

পশুর হাটে গবাদি পশুর আনুষ্ঠানিক কেনাবেচা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পশুর হাটে আনুষ্ঠানিক কেনাবেচা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT