চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 24, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিট ফোর্স র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম।

র‌্যাব-১৩ এর অধিনায়কের দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তা বুধবার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে এ বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরাফাত ইসলাম সদ্য বিদায়ী র‌্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন। তিন বছর এই পদে দায়িত্ব পালন শেষে খন্দকার মঈন ফিরে গেছেন নৌ বাহিনীতে।

কমান্ডার আরাফাত ১৯৯৫ সালে ৩৫তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন পান।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আরাফাত ইসলাম দীর্ঘদিন নৌ বাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ ও বিদেশে নৌ বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রেষণে র‌্যাব ফোর্সে যোগ দেন আরাফাত। ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে এ বছরের ২৩ এপ্রিল পর্যন্ত র‌্যাব-১৩ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত র‌্যাব-৪ ও র‌্যাব-৫ এর উপ-পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কোস্টগার্ডেও দায়িত্ব সামলেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন আরাফাত ইসলাম। র‌্যাবে কর্মরত অবস্থায় পেশাগত দক্ষতায় বাংলাদেশ পুলিশ পদক বিপিএম (সেবা), বাংলাদেশ নৌ বাহিনীর নৌ উৎকর্ষতা পদক (এনইউপি) এবং কোস্টগার্ডে থেকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড মেডেল (পিসিজিএম) পান তিনি।

Tags: র্যাবের নতুন মুখপাত্র
Previous Post

৫০ বছর পর জন লেননের হারানো গিটারের খোঁজ

Next Post

রাজা চার্লসের কাছ থেকে নতুন উপাধি পেলেন রাজকুমারী কেট

Next Post
রাজকুমারী কেটের হাসিমুখ ও শুভেচ্ছা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা চার্লসের কাছ থেকে নতুন উপাধি পেলেন রাজকুমারী কেট

রানা প্লাজা ধসের ভয়াবহ দৃশ্য, ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্ম ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি হত্যা মামলার বিচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT