চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছর পর জন লেননের হারানো গিটারের খোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 24, এপ্রিল 2024
in বিনোদন
A A
জন লেননের হারানো গিটারের ছবি, ৫০ বছর পর খুঁজে পাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরের বেশি সময় আগে ১২ তারের হুটেন্যানি একটি অ্যাকুস্টিক গিটার হারিয়ে ফেলেছিলেন বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেনন। ৫ দশকের বেশি সময় পর এবার যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গেল বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত সেই অ্যাকুস্টিক গিটারটি!

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত সেই গিটারটি উঠতে যাচ্ছে নিলামে। আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।

জানা গেছে, আগামী ২৯ মে মাসে নিউ ইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে এই গিটার। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে। বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।

আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।

যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।

জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।- পিপল

Tags: গিটারজন লেননবিটলসলিড বিনোদন
Previous Post

জঙ্গলে এ কোন বেশে ভিকি কৌশল!

Next Post

র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

Next Post
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

রাজকুমারী কেটের হাসিমুখ ও শুভেচ্ছা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা চার্লসের কাছ থেকে নতুন উপাধি পেলেন রাজকুমারী কেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT