চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রসংগীতে ফরাসি সংযোগের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল জগৎ ও ফরাসি শিল্প-সাহিত্য-সংস্কৃতির গভীর আন্তঃসম্পর্ক উঠে এলো গান ও আলোচনায়। ‘রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ- রবীন্দ্রসংগীতের এক সন্ধ্যা’ শীর্ষক বিশেষ এই আয়োজন করেছে আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা।

১৮ সেপ্টেম্বর রাজধানীর আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম মুতেন ভাগে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

রবীন্দ্রসংগীতের সুরের পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে কবির ফ্রান্স-সংশ্লিষ্ট সাংস্কৃতিক অভিজ্ঞতা, ফরাসি শিল্পী ও সাহিত্যিকদের সঙ্গে তার যোগাযোগ এবং ইউরোপীয় শিল্প-সংস্কৃতির প্রভাবে তার বহুমাত্রিক সৃজনশীল বিকাশের নানা দিক।

আয়োজনটি একই সঙ্গে উদ্‌যাপন করে রবীন্দ্রনাথের বিশ্বজনীন শিল্পভাবনা এবং বাংলা ও ফরাসি সংস্কৃতির দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সংলাপ।

সন্ধ্যায় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সঞ্চিতা রাখী। তার সঙ্গে এসরাজে ছিলেন আশিকুল আবির। তবলায় সঙ্গত করেন গৌতম কুমার সরকার, ফ্লুটে কৌশিক আহমেদ অন্তর এবং গিটারে মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানের সহ-গবেষক ধ্রুব জ্যোতি সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সংগীত পরিবেশনার পাশাপাশি তিনি রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ নিয়ে আলোচনাতেও অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া পঁপ্তোর গীতাঞ্জলির ফরাসি অনুবাদ থেকে কবিতা আবৃত্তি। এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথের কবিতা বাংলা থেকে ফরাসি ভাষায় এবং সংগীত থেকে আবৃত্তিতে নতুন এক সাংস্কৃতিক পরিসরে উপস্থাপিত হয়।

আলোচনায় রবীন্দ্রনাথ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক যোগাযোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষভাবে আলোচিত হয় ফরাসি সাহিত্য ও শিল্পমহলের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় এবং তার বিস্তৃত বৌদ্ধিক ও সৃজনশীল যাত্রায় এসব সাংস্কৃতিক যোগাযোগের ভূমিকা।

অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে ফ্রাঁসোয়া পঁপ্তো বলেন, ‘ফ্রান্সের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল। প্যারিস ছিল শিল্পের অন্যতম প্রধান রাজধানী এবং সেখানে তিনি এমন অনেক শিল্পীর সঙ্গে পরিচিত হয়েছিলেন, যারা বহুমাত্রিক শিল্পী হিসেবে তাঁর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই সাংস্কৃতিক সংলাপের সমৃদ্ধিকে তুলে ধরাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।’

রবীন্দ্রনাথের কালজয়ী গান ও সংগীতের সঙ্গে তার ফরাসি সংযোগ নিয়ে আলোচনা মিলিয়ে সন্ধ্যাটি দর্শকদের কবির আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগকে নতুনভাবে ফিরে দেখার সুযোগ করে দেয়। একই সঙ্গে আয়োজনটি বাংলা ও ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যকার চলমান সংলাপকেও উদ্‌যাপন করে।

Tags: ফ্রান্সরবীন্দ্র সংগীতরবীন্দ্রনাথলিড বিনোদন
Previous Post

ব্রেন্টফোর্ডের কাছে চেলসি নিয়ন্ত্রণ হারিয়েছিল: আলোনসো

Next Post

লড়াই করেও ফাইনালে উঠা হল না মিরাজদের

Next Post

লড়াই করেও ফাইনালে উঠা হল না মিরাজদের

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT