চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করেও ফাইনালে উঠা হল না মিরাজদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হোঁচট খাওয়া দলটি হয়তো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সর্বোচ্চ আটবার ফাইনাল খেলা দলটি শিরোপার স্বাদ পেয়েছে কেবল একবার। এবারও মেহেদী হাসান মিরাজদের দলটি লিগ পর্ব শেষ করে দাপটের সঙ্গে। তবে দ্বিতীয় কোয়ালিফাইংয়ে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে ২০০’য়ের অধিক রান করে হেরে ফাইনালের টিকিট কাটতে পারেনি গায়ানা।

কিংসটনে টসে জিতে গায়ানাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিংসম্যান অধিনায়ক রোভম্যান পাউওয়েল। নেমেই সুবিধা করতে না পারলেও পরে দলের হাল ধরেন শিমরন হিটমায়ার। তার সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রানের পুঁজি গড়ে গায়ানা। জবাবে নেমে ১৯.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে কিংসম্যান। ২ বাল হাতে রেখেই ৫ উইকেটে জয়ের বন্দরে নাঙর করে তারা।

ব্যাটে নেমে গায়ানার ওপেনার মোহাম্মদ হ্যারিস এবং মাভেন্দ্র দিনদিয়াল, দুইজনই ৯ রান করে আউট হন। পরে নেমে সাই হোপ৩৩ বলে ৪০ করেন। হিটমায়ার ৪৫ বলে চারটি ও ৮টি ছক্কায় অপরাজিত ১০২ রান করেন। মিরাজের ব্যাটে নামতে হয়নি এ দিন।

কিংসম্যানের হয়ে হাসান খান, আন্ড্রে রাসেল এবং হুসাইন শাহ ১টি করে উইকেট নেন।

জবাবে নেমে জ্যামাইকা কিংসম্যানের ওপেনার মাজ সাদাকাত ৪১ এবং ক্রিক ম্যাকেঞ্জি ২০ বলে ৩৪ করেন। সাইম আইয়ুব ২৩ রান করেন। শেষে পউয়েলের অপরাজিত ৪০ রানে ভর করেই ফাইনালের টিকিট কাটে দলটি।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ২টি এবং রোমারিও শেফার্ড ও ইমরান তাহির ১টি করে উইকেট নেনে। ৪ ওভারে ৪৩ রান করেই কোন উইকেট শিকার করতে পারেননি মিরাজ।

Tags: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগগায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
Previous Post

রবীন্দ্রসংগীতে ফরাসি সংযোগের গল্প

Next Post

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

Next Post
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

নিখোঁজের একদিন পর কুমিল্লায় কিশোর অপ্রতীমের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT