চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতার অভিযোগে ১৯ দিনে গ্রেপ্তার ৪৫৭: র‌্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 15, নভেম্বর 2023
in অপরাধ
A A
র‌্যাবের সদস্যরা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী সময়ে হরতার অবরোধে বিভিন্নস্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ নভেম্বর) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সর্বমোট ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার (১৫ নভেম্বর) বরিশাল সদর এলাকায় অভিযান পরিচালনা করে আসন্ন জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার অন্যতম পরিকল্পনাকারী এবং গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতা বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ ২ জন, পাবনা জেলার ঈশ্বরদী থেকে পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী পৌর শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল কবীর এবং ফেনী মডেল থানা এলাকা থেকে ফেনী জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সাথে জড়িত সর্বমোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবরের হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত সর্বমোট ৪৫৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের দেড় শতাধিক টহল ও সারাদেশে র‌্যাবের সাড়ে ৪ শতাধিক টহল দল মোতায়েন রয়েছে।

এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। অবরোধে গণপরিবহনের নিরাপত্তা প্রদানে দূরপাল্লার বাসসমূকে চাহিদার প্রেক্ষিতে র‌্যাবের এসকর্ট প্রদানের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীতে র‌্যাবের এপিসিসহ ৬০ টহল টিম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‌্যাব স্পেশাল ফোর্সেসের বিশেষায়িত যানবাহন এপিসিসহ ৭ টি টহল টিম মোতায়েন রয়েছে।

এছাড়া, রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ৬০ টি টহল টিম দায়িত্বপালন করছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় বিশেষায়িত যানবাহন এপিসিসহ র‌্যাবের স্পেশাল ফোর্সেসের ৭ টি টহল মোতায়েন করা হয়েছে। রাজধানীর নিরাপত্তায় ঢাকায় র‌্যাবের ৬০ টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

Tags: র‌্যাব
Previous Post

নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান সিইসির

Next Post

পেশি শক্তি ও কালো টাকা বন্ধে জনগণকে এক হওয়ার আহ্বান সিইসির

Next Post
সিইসির পেশি শক্তি ও কালো টাকা বন্ধে জনগণের এক হওয়ার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশি শক্তি ও কালো টাকা বন্ধে জনগণকে এক হওয়ার আহ্বান সিইসির

বাংলাদেশের সংসদ সদস্যের ভাষণ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংলাপের মাধ্যমে সমঝোতার আহ্বান সিইসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT