চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান সিইসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 15, নভেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার জন্য সিইসির আহ্বান জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করবে নির্বাচন কমিশন উল্লেখ করে আগামী ৭ জানুয়ারি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার ১৫ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। এসময় তিনি ভোটারদের সাহস নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সরকার আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি বারংবার ব্যক্ত করেছে। কমিশনও তার আয়ত্তে থাকা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং সরকার থেকে আবশ্যক সকল সহায়তা গ্রহণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার বিষয়ে সততা ও নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করবে।

তফসিল ঘোষণায় তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তির শেষ তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

এছাড়াও নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন সিইসি।

Tags: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনতফসিল ঘোষণাসিইসিসিইসি কাজী হাবিবুল আউয়াল
Previous Post

চাপ আছে, চাপটাই উতরে যেতে চান বাভুমা

Next Post

সহিংসতার অভিযোগে ১৯ দিনে গ্রেপ্তার ৪৫৭: র‌্যাব

Next Post
র‌্যাবের সদস্যরা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতার অভিযোগে ১৯ দিনে গ্রেপ্তার ৪৫৭: র‌্যাব

সিইসির পেশি শক্তি ও কালো টাকা বন্ধে জনগণের এক হওয়ার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশি শক্তি ও কালো টাকা বন্ধে জনগণকে এক হওয়ার আহ্বান সিইসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT