চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীপথে হেরোইন এনে পৌঁছানো হতো বিভিন্ন এলাকায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ
A A
নিরাপত্তা চেকপোস্টে গ্রেপ্তারকৃতদের ছবি, দুই নারী ও দুই পুরুষ, নিরাপত্তা কর্মীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা হয়ে নদীপথে প্রতি মাসেই ৪-৫ কেজি হেরোইন আনা হয়। আর চক্রের নারী সদস্যদের মাধ্যমে সেসব হেরোইন পৌঁছানো হতো দেশের বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁয় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ এই চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র‌্যাব)।

আটকরা হলেন- চক্রের মূলহোতা শাকিবুর রহমান (৩৫), রাজিয়া খাতুন (৩৩) ও সেলিনা খাতুন শিরিনা (৩৮)।

জানা যায়, নির্ধারিত ব্যক্তিদের কাছে প্রতিনিয়ত ৫০০-৬০০ গ্রাম করে মাদক সরবরাহ করতো চক্রটি। প্রতিটি চালান পরিবহনের জন্য বহনকারীকে দেওয়া হতো ১৫-২০ হাজার টাকা। মাদকের চালান বেশি থাকলে মূলহোতা শাকিবুর নিজেই মোটরসাইকেলযোগে পৌঁছে দিতেন। হেরোইন বিক্রির টাকা লেনদেন করা হতো সাধারণত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

শুক্রবার ৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২ এর অভিযানে গাজীপুরের কালিয়াকৈর থেকে প্রায় তিন কেজি হেরোইনসহ শাকিবুর ও রাজিয়াকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁয় শাকিবুরের বাসা থেকে ২ কেজির বেশি হেরোইনসহ তার স্ত্রী সেলিনা খাতুনকে আটক করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, শাকিব এই চক্রের অন্যতম হোতা। ইতোপূর্বে সে চুরির সঙ্গে জড়িত থাকলেও প্রায় ২ বছর ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। শাকিব সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে প্রথমে নিজের বাড়িতে সংরক্ষণ করত। পরবর্তীতে চাহিদা অনুযায়ী বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। আটক সেলিনা খাতুন শাকিবের স্ত্রী ও স্বামীর মাদক ব্যবসার সহযোগী।

পার্শ্ববর্তী দেশ হতে আনা হেরোইনের চালান প্রথমে শাকিব নিজ বাড়িতে তার স্ত্রীর কাছে রাখত। বিভিন্ন সময় আস্থাভাজন মাদক ব্যবসায়ীরা তাদের বাড়িতে হেরোইন সংগ্রহ করতে গেলে সেলিনা তাদেরকে হেরোইন সরবরাহ করত। আটক রাজিয়া শাকিবের হেরোইন চক্রের অন্যতম সহযোগী হিসেবে প্রায় ১ বছর ধরে এই চক্রে কাজ করে আসছে। সে রাজশাহী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করত।

এছাড়া কয়েকবার শাকিবের সঙ্গে মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে হোরোইন সরবরাহ করেছে। সর্বশেষ বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি শাকিবের সঙ্গে গাজীপুর ও সাভারের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহের জন্য নওগাঁ থেকে রওনা করে। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় তাদেরকে আটক করে র‌্যাব।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, এর আগে শাকিবের বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগ থাকলেও এবারই প্রথম তিনি মাদকসহ আটক হয়েছেন। সীমান্ত এলাকা থেকে আনা হেরোইন দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও ঢাকায় পৌঁছে দিতেন তারা। তবে প্রাথমিকভাবে তাদের দেশের বাইরে মাদক পাঠানোর তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত শাকিবের চক্রে ১০-১২ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশই নারী সদস্য বলেও জানান তিনি।

Tags: নারীর‌্যাব
Previous Post

কলকাতার ছবি দিয়ে অভিষেক, ফারিণের মুখে দারুণ অভিজ্ঞতার গল্প

Next Post

‘কী ঘটেছে’ বুঝে মন্তব্য করতে বলছেন মেসি

Next Post
মেসি বুঝে মন্তব্য করতে বলছেন, ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কী ঘটেছে’ বুঝে মন্তব্য করতে বলছেন মেসি

বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছেন, পতাকা ও গাউন নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডে পল ভালো মানুষ, ভালো ফটোগ্রাফার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT