চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কী ঘটেছে’ বুঝে মন্তব্য করতে বলছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বুঝে মন্তব্য করতে বলছেন, ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস দেড়েক হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। উদযাপনের আমেজ যেমন কাটেনি, তেমনি থেকে গেছে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কও। আলবিসেলেস্তেদের একপাক্ষিক সমালোচনা করায় ক্ষুব্ধ বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বলেছেন, ‘কী ঘটেছে তা বুঝে মন্তব্য করা উচিত।’

বৃহস্পতিবার আর্জেন্টাইন এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অনেক বিষয়েই কথা বলেছেন মেসি। উঠে আসে আর্জেন্টাইনদের নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কের বিষয়টি। বলেছেন, ‘এই বিতর্ক আমার কাছে অন্যায় মনে হচ্ছে। যে বার্তাটি দেয়া হচ্ছে তা সত্য নয়।’

‘কেউ আমাদের বিনামূল্যে কিছু দেয়নি। আমরা মাঠে এবং বাইরে উভয় ক্ষেত্রেই অনুকরণীয় আচরণ করেছি। সতীর্থরা ভালো আচরণ করেছিল।’

‘আমি মনে করি, নেদারল্যান্ডসের সাথে যা ঘটেছিল তা নিয়ে তারা কথা বলে। কিন্তু খেলার আগে কী ঘটেছিল, তারা কী বক্তব্য দিয়েছিল, খেলা চলাকালীন কী হয়েছিল এবং জরিমানা নিয়ে কী হয়েছিল, সে সম্পর্কে কেউ বিশ্লেষণ করে না।’

‘ম্যাচজুড়ে তারা আমাদের উস্কানি দিয়েছে। তাদের মাঝে কোনপ্রকার ফেয়ার প্লে ছিল না। এমনকি তারা আমাদের তিরস্কার করেছিল। পেনাল্টি শ্যুটআউটের সময় আমাদের সঙ্গে তারা তাড়াহুড়ো করতে চেয়েছিল।’

‘আর্জেন্টিনা জেতার পর কী করেছে তা নিয়ে সবাই কথা বলে, তারা (নেদারল্যান্ডস) কী আচরণ করেছে তা নিয়ে না। আমার মনে হয়, বিষয়টি মনোযোগ সহকারে অনুধাবন করা উচিত। কী ঘটেছে তা বুঝে মন্তব্য করা উচিত।’

Tags: আর্জেন্টিনাওলেকাতার বিশ্বকাপ-2022নেদারল্যান্ডসমেসিলিড স্পোর্টস
Previous Post

নদীপথে হেরোইন এনে পৌঁছানো হতো বিভিন্ন এলাকায়

Next Post

‘ডে পল ভালো মানুষ, ভালো ফটোগ্রাফার’

Next Post
বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছেন, পতাকা ও গাউন নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডে পল ভালো মানুষ, ভালো ফটোগ্রাফার’

কিয়ারোস্তামির ছবি কবিতা ও সাহিত্য প্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিয়ারোস্তামির সব কবিতা বাংলায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT