চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের বেদুইন ঐতিহ্যের স্বাদ দেবে কাতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 18, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বেদুইনদের তাঁবু স্থাপন করা হয়েছে মরুভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ আয়োজনে নানা রঙে-ঢঙে সেজেছে কাতার। ফুটবলের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ বৈশ্বিক ইভেন্টে বিদেশি দর্শকদের ভিন্ন সংস্কৃতির স্বাদ দিতে চায় দেশটি। আবাসন সংকট এড়ানোর পাশাপাশি বেদুইনদের মতো তাদেরকে তাঁবুতে রাখার ব্যবস্থা রেখেছে কাতার।

২০১০ সালে ফিফার কাছ থেকে হোম ভেন্যুর বিড পাওয়ার সময় কাতার আশ্বস্ত করেছিল, ৫৫ হাজার রুম তৈরি করবে। সম্প্রতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিশ্বকাপের পাঁচ মাস সময় বাকি থাকতে তাদের রুম প্রস্তুত হয়েছে ৪৬ হাজার। দর্শক-সমর্থক সহ সব মিলিয়ে অন্তত ৬০ হাজার রুম চেয়েছিল ফিফা।

সেই ঘাটতি কিছুটা কমিয়ে আনতে ঐতিহ্যবাহী, সৃজনশীল ও সাংস্কৃতিক উপায় বেছে নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। বিদেশি সমর্থকরা চাইলে হোটেল রুমে থাকার পরিবর্তে বেদুইনদের জীবন যাত্রার স্বাদ নিতে পারবে। ২১ নভেম্বর বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আরও কিছু রুম প্রস্তুত তৈরি হবে বলে আশাবাদী কাতার।

কাতারের বিশ্বকাপ সুপ্রিম কমিটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘বিশ্বকাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের আতিথেয়তা ও বন্ধুত্ব প্রদর্শনের প্রতিশ্রুতি। ফলস্বরূপ, আমরা সক্রিয়ভাবে তারার নিচে সমর্থকদের ঘুমানোর ধারণা নিয়ে গবেষণা করছি।’

বিশ্বকাপ উপভোগ করতে ভিন্ন ভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ লাখ দর্শক-সমর্থক কাতারে আসবেন। তাদের বেশিরভাগ হোটেলে বা অ্যাপার্টমেন্টে থাকবেন। চাইলে যে কেউ মরুভূমিতে ওইসব তাঁবুতেও থাকতে পারবেন। মরুভূমিতে বেদুইনদের বাস্তব অভিজ্ঞতা পেলেও অতিথিরা পাবেন পানি, বিদ্যুৎ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা। তবে গরমের ভোগান্তি এড়াতে তাঁবুতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে না।

Tags: কাতারকাতার বিশ্বকাপ-2022দর্শকফিফাবেদুইনলিড স্পোর্টস
Previous Post

বন্যার্তদের সাহায্যে মানবিক হাত বাড়িয়ে দিন

Next Post

মানবিক উদ্যোগের অংশ হচ্ছেন তারাও

Next Post
প্রার্থনা সিলহেট সুনামগঞ্জের জন্য প্রার্থনা করছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক উদ্যোগের অংশ হচ্ছেন তারাও

কলিন ভাইয়ের নতুন সিজনের জন্য প্রস্তুত, নাটকীয় দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'মির্জাপুর' এর নতুন সিজন নিয়ে ফিরছেন কলিন ভাই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT