চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের সাহায্যে মানবিক হাত বাড়িয়ে দিন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:28 অপরাহ্ন 18, জুন 2022
in সম্পাদকীয়
A A
বন্যার কারণে পানিতে ডুবে গেছে শহর ও গ্রাম, মানুষ পানিতে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ও সুনামগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষ নানা বিপর্যয়ের মুখে পড়েছে। সব জায়গায় বন্যার পানি অসহায়ত্বের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। ভেঙে যাচ্ছে ঘর-বাড়ি, নদী গর্ভে হারাচ্ছে জনপদ। পানির ওপর ভাসছে মানুষ, ভাসছে প্রাণীরা। স্বাধীনতার ৫০ বছরেও বন্যার এমন ভয়াবহতা দেখেননি সিলেটবাসী। মানবিক সংকটের এই দু:সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। বিভিন্ন সংগঠনও সাধ্যমতো পাশে দাঁড়াতে শুরু করেছে।

গণমাধ্যমে প্রকাশ, সিলেট এলাকায় এবারের বন্যা দেশের আগের সব রেকর্ড ভেঙেছে। উজান থেকে আসা পাহাড়ী ঢলে ও বৃষ্টিপাতে সিলেট বিভাগের প্রায় ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এ অবস্থায় হুমকির মুখে জনজীবন। দেশের যখন এমন ভয়ংকর অবস্থা, তখন বন্যার্তদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব বলে আমরা মনে করি।

মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার সারাদেশে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এই আবহাওয়া খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই আগামী ৩ দিনে। তাই আগামী তিন দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ইতিমধ্যে সিলেট-সুনামগঞ্জ মারাত্মক পরিস্থিতি ছাড়াও বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। শেরপুরে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিনজনের। নেত্রকোণায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। বিচ্ছিন্ন আছে নেত্রকোণাার সাথে ঢাকার রেল যোগাযোগ। যমুনা-ব্রহ্মপুত্র ধরলার পানি বেড়ে সিরাজগঞ্জ-কুড়িগ্রামেও পরিস্থিতির অবনতি হয়েছে।

দুর্যোগে জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বর্তমানে বিশ্বে ‘রোল মডেল’ বলে সরকার দাবি করে এসেছে বিভিন্ন সময়ে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সফল ইতিহাসও রয়েছে, তারপরেও বিগত বছরগুলোতে নানা প্রাকৃতিক দুর্যোগে আমাদের অপ্রস্তুত পরিস্থিতির নগ্নচিত্র প্রকাশিত হয়েছে! আমরা মনে করি, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ নজর দেয়া খুবই জরুরি বলে।

বৃহত্তর সিলেটে বন্যার্তরা বিদ্যুত-মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় থেকে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। শুকনা খাবার, নিত্য প্রয়োজনীয় ওষুধ আর জ্বালানির অভাবের নানা খবর প্রকাশিত হতে শুরু করেছে গণমাধ্যমে। এছাড়া আরেকটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে, তা হলো বন্যা কবলিত এলাকায় যোগাযোগ মাধ্যম ও তার অস্বাভাবিক ভাড়া। সাধারণ একেকটি নৌকার ভাড়া যেখানে শত টাকার ঘরে ছিল, তা কয়েক হাজার টাকা দাবি করছে অনেকে। খাদ্যদ্রব্যের বাড়তি দামেরও অভিযোগ উঠেছে। এসব দিকে প্রশাসনের বিশেষ নজর প্রয়োজন, সেসঙ্গে আপদকালীন সময়ে মানুষের প্রতি মানবিক হবার শিক্ষা আমাদের নিতে হবে। বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত।

Tags: বন্যা পরিস্থিতিসিলেটে বন্যা
Previous Post

‘পদ্মা সেতু’ বহুমাত্রিক সম্ভাবনার নবদ্বার উম্মোচন করবে: স্পিকার

Next Post

দর্শকদের বেদুইন ঐতিহ্যের স্বাদ দেবে কাতার

Next Post
বেদুইনদের তাঁবু স্থাপন করা হয়েছে মরুভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের বেদুইন ঐতিহ্যের স্বাদ দেবে কাতার

প্রার্থনা সিলহেট সুনামগঞ্জের জন্য প্রার্থনা করছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক উদ্যোগের অংশ হচ্ছেন তারাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT