চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাজপাখি’ মার্টিনেজের হাতেই গোল্ডেন গ্লাভস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
অলিম্পিক ফুটবল খেলোয়াড় মার্টিনেজ গোল্ডেন গ্লাভস পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লিওনেল মেসিকে বিশ্বকাপ জেতাতে সবকিছু করব’- দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কথা অক্ষরে অক্ষরে রেখেছেন আর্জেন্টিনার গোলরক্ষক। দুর্দান্ত সেভ থেকে শুরু করে রোমাঞ্চকর শ্যুট আউটেও রেখেছেন আস্থার দাম। বনেছেন কাতার বিশ্বকাপের সেরা গোল প্রহরীতে, পুরস্কার হিসেবে হাতে উঠেছে গোল্ডেন গ্লাভস।

কাতার আসরজুড়ে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ছিলেন কোপা আমেরিকা জয়ের নায়কদের অন্যতম মার্টিনেজ। তীক্ষ্ণ চোখ, প্রতিপক্ষের মুভমেন্ট পড়ে ফেলা, আর বাজপাখির মতো ঝাঁপিয়ে প্রতিপক্ষের শট আটকে দেয়া। ম্যাচের সবচেয়ে কঠিন কাজটা ধারাবাহিকভাবে করেছেন। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছিলেন এমি। লুইস ফন গালের শিষ্যদের দুটি পেনাল্টি শট ঠেকিয়ে কাঁদিয়েছেন ডাচদের, স্নায়ুচাপী ম্যাচে টাইব্রেকারে এনেছিলেন রোমাঞ্চকর জয়। একই থাকলেন ফাইনালেও।

অধিনায়ক মেসি তাই পেনাল্টিতে জয় নিশ্চিত হওয়ার পর মাটিতে শুয়ে থাকা মার্টিনেজের কাছেই গিয়েছেন সবার আগে। ধন্যবাদ জানিয়ে ম্যাচের নায়কের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। শুধু কোয়ার্টারে নয় পুরো আসরেই দাপুটে ছিলেন এমি। কোয়ার্টারের ম্যাচ শেষে আক্ষেপ করেছিলেন, ইশ গোল দুটো আটকাতে পারলাম না। তাহলে হয়ত ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। শঙ্কাও প্রকাশ করেছিলেন, কাজটা ঠিকঠাক করছি তো!

‘বাজপাখি’ মার্টিনেজ ঠিকঠাকই করেছেন কাজটা। বিশ্বকাপে সাত ম্যাচের তিনটিতেই প্রতিপক্ষকে দেননি গোল করতে। ক্লিন শিট না পেলেও দুর্দান্ত সব সেভে অস্ট্রেলিয়াকে শেষ ষোলোতে বাড়ি পাঠিয়েছেন। কোয়ার্টারে করেছিলেন অনবদ্য পারফর্ম। সেমিতে ক্রোয়েটদের থামিয়ে দিতে যেন সাটার টেনে দিয়ে চীনের প্রাচীর ছিলেন গোলপোস্টে।

সবশেষ ফাইনাল, মেসির হাতে বিশ্বকাপ ওঠার রাতেও কম যাননি মার্টিনেজ। সব অঙ্ক মিলিয়েই তিনি সেরা, গোল্ডেন গ্লাভসের দৌড়ে পেছনে ফেলেছেন মরক্কোর ইয়াসিন বোনো, ফ্রান্সের হুগো লরিসকে। কাছেও ঘেঁষতে দেননি ক্রোয়েট গোলরক্ষককে।

রোলার কোস্টারে চলা আর্জেন্টিনার বিশ্বকাপে পুরো সময় গোলবারের নিচে ছিলেন এমি। হৃদয়ভাঙা সৌদির অঘটনের দিনেও ছিলেন দুর্দান্ত। কিন্তু অফসাইড ভাগ্য আর হতচকিত দুই গোলে সেদিন মাথা নিচু করে মাঠ ছেড়েছিলেন মার্টিনেজ। পরের ম্যাচগুলোতে দাপট দেখিয়েছেন।

প্রতিপক্ষের গোলে শট নেয়ার তালিকাটা দেখা যাক- গ্রুপ ‘সি’ থেকে মেক্সিকোর একটি, পোলিশদের দুইটি, অস্ট্রেলিয়ার একটি, নেদারল্যান্ডসের তিনটি, ক্রোয়েশিয়ার তিনটি শট ঠেকিয়েছেন দৃঢ় প্রত্যয়ে। মার্টিনেজ যেন ছিলেন গোলের অতন্দ্রপ্রহরী, তাকে কাটিয়ে বল জালে জড়ানোও ছিল প্রায় অসম্ভব!

কোপা আমেরিকা জিততে ৬ ম্যাচে ৫৪০ মিনিট খেলা মার্টিনেজ চারবার রেখেছেন নিজের জাল অক্ষত। বিশ্বকাপেও সংখ্যাটি একই। সাত ম্যাচে চারবার ক্লিনশিট করেছেন এমি। প্রতিপক্ষ তাকে ফাঁকি দিতে পেরেছিল আটবার। তবে গোটা বিশ্বকাপে এমন সব সেভ করে দলকে বিপদমুক্ত করেছেন, ফাইনালে দুর্দান্ত কয়েকটি সেভের পর শুট আউটেও দেয়াল হন ফরাসিদের সামনে। যা আর্জেন্টিনাকে বিশ্বকাপটাই জিতিয়ে দিল।

Tags: এমিলিয়ানো মার্টিনেজকাতার বিশ্বকাপ-2022ফাইনালফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

গোল্ডেন বুট হ্যাটট্রিকম্যান এমবাপের

Next Post

সেরা উদীয়মান শিরোপাজয়ী এনজো ফের্নান্দেজ

Next Post
এনজো ফের্নান্দেজের ছবি, তিনি ট্রফি হাতে ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা উদীয়মান শিরোপাজয়ী এনজো ফের্নান্দেজ

বিপজ্জনক পরিস্থিতিতে গোলরক্ষক মার্টিনেজের দুর্দান্ত সেভ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নে যা দেখেছিলেন বাস্তবে তা করে দেখালেন মার্টিনেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT