আমেরিকার নিউ জার্সির একটি বাড়িতে রেফ্রিজারেটরের পেছনে ‘পাইড বল পাইথন’ সাপ পাবার ঘটনা ঘটেছে।
এনডিটিভির প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে প্রকাশ, নিউ জার্সির একজন বাসিন্দা ২৯ তলায় তার অ্যাপার্টমেন্টে থাকা রেফ্রিজারেটরের পেছনে ওই সাপ দেখতে পান। পরে উদ্ধারকারীদের খবর দিলে তারা সাপটিকে উদ্ধার করে ‘লিবার্টি হিউম্যান সোসাইটি’ নামে একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে নিয়ে যান, যেখানে এটিকে একটি ‘পাইড বল পাইথন’ হিসাবে চিহ্নিত হয়।
উদ্ধারকারীরা এখন সাপের মালিককে খুঁজে বের করার চেষ্টা করছেন। মজার বিষয় হল, ‘পাইড বল পাইথন’ আমেরিকাতে পোষা প্রাণী হিসাবে রাখা সবচেয়ে জনপ্রিয় সরীসৃপ এবং মূল্যবান জাতগুলোর মধ্যে একটি।
একটি ফেসবুক পোস্টে ‘লিবার্টি হিউম্যান সোসাইটি’ সাপের একটি ভিডিও শেয়ার করেছে জানায়, সুন্দর এই ‘পাইড বল পাইথনটি’ ক্ষতিকারক নয়। এটি একটি সামাজিক, গৃহপালিত সাপ এবং সম্ভবত এটি কার কাছ থেকে পালিয়ে যাওয়া পোষা প্রাণী।
উদ্ধারকারীরা জানিয়েছে, ৭ দিনের মধ্যে কোনো মালিক শনাক্ত না হলে সাপটিকে দত্তক দেওয়া হবে।
পাইড বল পাইথন মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকায় পাওয়া যায়। সাপ আগ্রহী এবং প্রজননকারীদের জন্য অন্যতম পছন্দ এই সাপ। কারণ তারা কোমল, অলস এবং বিষমুক্ত।









