চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতেই থাকার ইঙ্গিত দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 07, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবল তারকা লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) এসে প্রথম বছরটি ভালো কাটেনি লিওনেল মেসির। ঘুরে দাঁড়াতেও অবশ্য বেশি সময় নেননি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়ক। পিএসজিতে থেকে যাওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিলেন।

২০২১ সালের আগস্টে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলে প্যারিসে পাড়ি দেন মেসি। দুবছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে যোগ দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। চলতি মৌসুমে শেষ হচ্ছে পিএসজির সঙ্গে মেসির সেই চুক্তি। চুক্তি নবায়নের ব্যাপারে ফরাসি ক্লাবটি এখনও নিশ্চিত কিছু জানায়নি। তবে চুক্তি বাড়াতে আগ্রহী ফরাসি জায়ান্টরা। এবার মেসির কণ্ঠেও ইঙ্গিত মিলল থাকতে চান প্যারিসেই।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দ্বিতীয় লেগের ম্যাচের আগে পিএসজির চ্যানেলে সাক্ষাৎকারে মেসি ইঙ্গিত দিয়েছেন এমনই। ৩৫ বর্ষী মহাতারকা বলেছেন, ‘আমি এই মৌসুমটি সত্যিই উপভোগ করছি। আমার পুরো জীবনটা এমনই ছিল। উৎসর্গ, কাজ, প্রচেষ্টা এবং প্রতিদিন আরও বেশি চাওয়া, এরমধ্য দিয়েই সবসময় চলেছি। ক্লাবটির হয়ে অবশ্যই শিরোপা জিততে চাই।’

প্যারিসে এসে প্রথম বছর ভালো কাটেনি মেসির। ক্লাব ক্যারিয়ারে সাতশর বেশি গোল পাওয়া মেসি লিগ ওয়ানে পিএসজির হয়ে গেল মৌসুমে ১১ গোল করেছেন। অথচ চলতি মৌসুমে এপর্যন্ত নামের পাশে ১৩ গোল ও ১২ অ্যাসিস্ট যোগ করেছেন।

‘এটা সত্য যে আমি খুব ভালো বোধ করছি। প্রথম বছর, বিভিন্ন কারণে প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছিল। কিন্তু এই মৌসুমটি সত্যিই ভিন্নভাবে শুরু করেছি, অনেক উৎসাহ ও অনেক ইচ্ছা নিয়ে। ক্লাব এবং এই শহরে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার সবকিছুই এখন প্যারিসে।’

Tags: পিএসজিবার্সেলোনামেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

‘আমার জীবনের একটা ছায়া সরে গেল’

Next Post

গর্ভধারণের ২২ সপ্তাহে যমজ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

Next Post
দুটি যমজ শিশু বসে, পাশে সার্টিফিকেটের ফ্রেম, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গর্ভধারণের ২২ সপ্তাহে যমজ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

অস্কার ২০২৩ এর জন্য মনোনীত সিনেমার চরিত্র ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২৩: যা আছে জানার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT