চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সাফল্যকে স্বাগত জানালেন পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও ট্রাম্পের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও হাত মেলানো. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৭ নভেম্বর রাশিয়ার সোচি শহরের একটি সমাবেশে বক্তৃতার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এসময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন পুতিন। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও যেভাবে উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেন তিনি, তাতে মুগ্ধ হয়েছি আমি। সাহসিকতার সঙ্গে একজন পুরুষের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন ট্রাম্প। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই।

এসময় উঠে আসে ইউক্রেন যুদ্ধের কথাও। রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে যে দাবি করছেন ট্রাম্প, সামান্য হলেও মনোযোগ দেয়া উচিত সেদিকে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প তার সঙ্গে বৈঠক করতে চাইলে কি হবে? জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও বসতে রাজি আছেন।

Tags: ট্রাম্পপুতিনযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

সংস্কারের জন্য সবার কাছ থেকে পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা

Next Post

জেনেভা ক্যাম্পে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার

Next Post
বোমা আরমান গ্রেপ্তার, নিরাপত্তা বাহিনী, অস্ত্রধারী পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনেভা ক্যাম্পে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার

পিএসজির স্টেডিয়ামে বিশাল 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানারের জন্য পিএসজিকে শাস্তি দেবে না উয়েফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT