চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানারের জন্য পিএসজিকে শাস্তি দেবে না উয়েফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির স্টেডিয়ামে বিশাল 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের ম্যাচ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচ শুরুর আগে পিএসজির সমর্থকরা বিশাল আকারের ‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানার উন্মোচন করে। বিষয়টি নিয়ে কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ, তিনি ক্লাবটির কাছে ব্যাখ্যা চাইবেন বলেছিলেন। তবে ঘটনাটির জন্য উয়েফার শাস্তি পাবে না পিএসজি।

উয়েফার একজন মুখপাত্র জানিয়েছেন, পিএসজি শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হবে না। কারণ ক্লাবটি শুধুমাত্র অপমানজনক বা উস্কানিমূলক বলে মনে করা রাজনৈতিক বার্তা নিষিদ্ধ করে থাকে।

এমন ঘটনার পর বিবৃতি প্রকাশ করে ক্লাবটি জানিয়েছিল, ‘পিএসজি এ ধরনের প্রদর্শনীর বিষয়ে মোটেও অবগত ছিল না। পিএসজি মনে করে পার্ক ডে প্রিন্সেস ফুটবলের জন্য একটি জায়গা এবং এখানে বা তার আশেপাশে রাজনৈতিক কোনো বার্তা প্রদর্শনের কঠোর বিরোধিতা করে।’

ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপি ডিয়ালো একটি মিটিং ডেকেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউর সাথে। সেখানে পিএসজির ডিরেক্টর জেনারেল ভিক্টোরিয়ানো মেলেরোকেও ডাকা হয়েছিল। বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, মিটিং সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বুধবার পার্ড ডে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরুর আগে বিশাল ব্যানারের সাথে একটি বার্তাও দেখায় সমর্থকরা। লেখা ছিল, ‘মাঠের যুদ্ধ শুরু, কিন্তু পৃথিবীতে শান্তি।’ ম্যাচের মধ্যে তারা আরেকটি বার্তা প্রদর্শন করে। যেখানে লেখা ছিল, ‘গাজায় একটি শিশুর জীবনের মূল্য কি অন্যের চেয়ে কম?’

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ এ ধরনের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছিলেন। পিএসজির কাছে ব্যাখ্যা চাইবেন বলেছিলেন। জানান, ‘আমি কোনকিছুই বাদ দিচ্ছি না। আমি পিএসজির কাছে ব্যাখ্যা চাইব।’

গতবছর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময় প্যালেস্টাইনের পতাকা ওড়ানোয় সেলটিককে সাড়ে ১৭ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। ১৪ নভেম্বর স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে ইসরায়েলের বিপক্ষে নামবে ফ্রান্স। তার আগে ‘ফ্রি প্যালেস্টাইন’ ইস্যু নিয়ে মাঠ ও মাঠের বাইরে উত্তপ বাড়ছেই।

Tags: পার্ক ডে প্রিন্সেসপিএসজিপ্যালেস্টাইনফ্রান্সলিড স্পোর্টসসেলটিক
Previous Post

জেনেভা ক্যাম্পে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেপ্তার

Next Post

অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট: দাউদ খান গ্রেপ্তার

Next Post
দাউদ খানসহ তিনজনকে অস্ত্রের মুখে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট: দাউদ খান গ্রেপ্তার

দুজন শিশু একসাথে বসে, একজনের হাতে আইসক্রিম. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা ও লেবাননে ভয়াবহ বিমান হামলা শতাধিক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT