চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্যময় ব্রিফকেসসহ চীনে পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 19, অক্টোবর 2023
in আন্তর্জাতিক
A A
চীনে পুতিনের সঙ্গে কর্মকর্তাদের সফর, বিমানবন্দর থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি চীন সফরে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে তার সাথে রাশিয়ার পারমাণবিক বিফ্রকেস দেখা গেছে। এটি সবসময় প্রেসিডেন্টের সাথেই থাকে, কিন্তু তা প্রকাশ্যে সচরাচর দেখা যায় না। তবে এই বিরল দৃশ্যই এবার দেখা গেল চীনে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল ১৮ অক্টোবর বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পারমাণবিক ব্রিফকেস বহনকারী অফিসারদের দেখা গেছে। জরুরি অবস্থায় রুশ প্রেসিডেন্টের পারমাণবিক হামলার নির্দেশ প্রদানে ব্যবহারের জন্য এই ব্রিফকেস তৈরি হয়েছে।

সম্প্রতি বিরল একটি ফুটেজে রুশ প্রেসিডেন্ট পুতিন  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি বৈঠকের পর নিরাপত্তা বেষ্টিত আরেকটি বৈঠকে যাওয়ার জন্য হাঁটার সময় ইউনিফর্ম পরা দুজন রাশিয়ান নৌ অফিসারকে একটি করে ব্রিফকেস বহন করতে দেখা যায়। রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস ঐতিহ্যগতভাবে একজন নৌ অফিসার বহন করেন।

এই ব্রিফকেস ‘চেগেট’ নামে পরিচিত। ককেশাস পর্বতমালার মাউন্ট চেগেটের নামানুসারে বিশেষ এই ব্রিফকেসের নাম ‘চেগেট’ রাখা হয়েছে। ব্রিফকেসটি  শীর্ষ কর্মকর্তাদের সাথে রুশ প্রেসিডেন্টের যোগাযোগের একটি মাধ্যম। যা থেকে উচ্চপর্যায়ের গোপনীয় ‘কাজবেক’ ইলেক্ট্রনিক কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে রকেট ফোর্সের সঙ্গেও যোগাযোগ করা যায়।

পুতিন ছাড়াও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর কাছেও একটি পারমাণবিক ব্রিফকেস রয়েছে। ধারণা করা হয় রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফের কাছেও এমন একটি ব্রিফকেস থাকতে পারে।

Tags: চীনব্রিফকেসভ্লাদিমির পুতিনরাশিয়াশি জিনপিং
Previous Post

ভারত ম্যাচের আগে কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি

Next Post

কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কায় নেইমার

Next Post
নেইমার আহত অবস্থায় হাসপাতালে, চিকিৎসকের দেখছেন চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কায় নেইমার

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিদের পুরস্কার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর ১৮ তম আসর অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT