চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কায় নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 19, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার আহত অবস্থায় হাসপাতালে, চিকিৎসকের দেখছেন চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সাত মাস মাঠের বাইরে কাটানো নেইমার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে চোটে পড়েন। চোট গুরুতর হওয়ায় মাঠ ছাড়ার সময় ব্রাজিলীয় পোস্টারবয়ের কান্নাভেজা চোখ দেখা যায়। তখনই শঙ্কা জেগেছিল, আসতে পারে খারাপ খবর। সেই আশঙ্কাই হয়েছে সত্যি। লিগামেন্টের ইনজুরিতে পড়ায় নেইমারকে আবারও অস্ত্রোপচার করাতে হবে।

প্রতিপক্ষের নিকোলাস ডে লা ক্রুজের করা ফাউলের শিকার হন নেইমার। মাঠে কয়েক মিনিট প্রাথমিক চিকিৎসার পর ৩১ বর্ষী তারকাকে স্ট্রেচারে করে বাইরে নেয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অস্ত্রোপচারের পর তার সম্পূর্ণ সুস্থ হয়ে ৭-৮ মাস সময় লাগবে। আর তাতেই আগামী বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়ের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

আট মাস পর কোপা আমেরিকায় ব্রাজিল ২০২৪ সালের ২০ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। এ সময় নেইমার তার পুনর্বাসন চালিয়ে যাবেন। স্বাভাবিক বিচারে মহাদেশীয় আসরে মাঠে ফেরাটা আল হিলাল ফরোয়ার্ডের জন্য বেশ কঠিন হবে। ঘনঘন ইনজুরিতে পড়ায় ব্রাজিলীয় সুপারস্টারের ফুটবল থেকে অবসর নেয়া ভালো বলেই অনেকে মনে করেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেস এক বিবৃতিতে বলেছেন, ‘ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের জন্য নেইমারের সেরে ওঠা লাগবে। কারণ সে যখন মাঠে থাকে, তখন ফুটবল আরও সুন্দর হয়।’

নেইমার ২০২০ সাল থেকে ইনজুরির কারণে ৪২৪ দিন ফুটবলের বাইরে ছিলেন। তিনি ইতিমধ্যেই একাধিক পেশি সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তার দুই গোড়ালিও ভেঙেছিল। পাঁজরে রয়েছে চিড়। ব্রাজিলে হওয়া ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হুয়ান জুনিগার পেছন দিক থেকে করা আঘাতে তার পিঠের একটি হাড় ভেঙে গিয়েছিল।

Tags: উরুগুয়েকোপা আমেরিকানেইমারফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইব্রাজিলযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

রহস্যময় ব্রিফকেসসহ চীনে পুতিন

Next Post

‘সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর ১৮ তম আসর অনুষ্ঠিত

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিদের পুরস্কার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর ১৮ তম আসর অনুষ্ঠিত

বাইডেনের ভাষণ, ওআইসির জরুরি বৈঠক সম্পর্কে তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় হামলাকে কেন্দ্র করে ওআইসির জরুরি বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT