চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী আর্টিস্টকে আত্মহত্যায় প্ররোচনা, পুষ্পা অভিনেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 08, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
দুই পুরুষের কথোপকথন, একজন ধূমপান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’য় আল্লু অর্জুনের সাথে কেশভার চরিত্রে পরিচিতি পেয়েছিলেন জগদীশ প্রতাপ। গত বুধবার হায়দরাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, ৩৪ বছর বয়সী নারী জুনিয়র আর্টিস্টের আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন!

শুধু তাই নয়, ওই নারীকে ব্ল্যাকমেল করার অভিযোগও আনা হয়েছে ‘পুষ্পা’ অভিনেতার বিরুদ্ধে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, জগদীশকে এক জুনিয়র আর্টিস্টের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকিও দিয়েছেন বলে জানা গেছে। জুনিয়র আর্টিস্ট হায়দরাবাদে ২৯ নভেম্বর তার বাসভবনে আত্মহত্যা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুনিয়র এই শিল্পী স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে আত্মহত্যার অভিযোগের মামলা করা হয়েছে। পরে মামলাটি তদন্ত করে পুলিশ আত্মহত্যায় প্ররোচনা এবং জগদীশের এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে জানা যায়।

জানা যায়, জগদীশ এবং নারী জুনিয়র শিল্পী দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। তিনি যখন চলচ্চিত্রে কাজ শুরু করেন তখন তাদের মধ্যে লিভ-ইন সম্পর্কও শুরু হয়। ইতিমধ্যে এই জুটি ভেঙে যায় এবং নারীটি অন্য জুনিয়র আর্টিস্টের সঙ্গে ডেটিং শুরু করে বলে শোনা যায়। জগদীশ প্রতাপ, যে তার নতুন সঙ্গীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের বেশকিছু ছবি এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করেছেন বলেও অভিযোগ। এমনকি তাকে নিত্যদিন এই কারণে হয়রানির শিকার হতে হয়েছে চারিদিক থেকে। বেশ কয়েক মাস ধরেই তাকে ব্ল্যাকমেলও করছিলেন বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে নারীর বাবা পুলিশের দ্বারস্থ হন। কারণ, তিনি তাকে ব্ল্যাকমেল ও হয়রানি করছিলেন বলে পরিবারের তরফে বলা হয়। তার বাবা এমনটাও দাবি করেছেন যে পুষ্পার খ্যাতির কারণে তার মেয়ে হয়রানির শিকার হয়েছে। এবং তারপরেই এমন চরম পদক্ষেপ নিয়েছে।

জগদীশকে ৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০৬ ধারায় মামলা করা হয়। ঘটনা ছড়িয়ে পড়তেই জগদীশের পুষ্পায় অভিনীত বিভিন্ন দৃশ্য এবং একইসঙ্গে এই ঘটনায় ধিক্কার চলতে থাকে চারিদিকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নানা মুহূর্ত।

পুষ্পা ছবিতে অভিনয় করে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তার অভিনয়ের প্রশংসাও করেছেন সকলে। তবে এমন ঘটনায় সত্যিই চমকে গিয়েছে ভক্তেরা। সত্যিই কি এমন অপরাধের সঙ্গে যুক্ত অভিনেতা?

Tags: অভিনেতাআল্লু অর্জুনপুষ্পাসিনেমা
Previous Post

চার সেশন পর মিরপুরে খেলা শুরু

Next Post

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর দ্বিতীয় ঢাকা সামিট

Next Post
বাংলাদেশের এসএসসি ব্যাচ ১৯৮৬ এর সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর দ্বিতীয় ঢাকা সামিট

বাংলাদেশের পক্ষে চিত্র প্রদর্শন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অধিবেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার আগ মুহূর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ে অধিবেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT