চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার সেশন পর মিরপুরে খেলা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 08, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে আম্পায়াররা ম্যাচের সিদ্ধান্ত নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বৃষ্টি থামার পর মাঠ শুকাতে খুব বেশি সময় লাগেনি। দুপুর ১২টায় শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। বৃষ্টিতে আগের দিনের তিনটি সেশন ও শুক্রবার দিনের প্রথম সেশনের খেলা হয়নি। মেঘ ভেদ করে রোদের দেখাও মিলেছে। তাতে বেড়েছে পুরো দিন খেলা হওয়ার সম্ভাবনা।

আগের দিন ১ বলও মাঠে গড়াতে দেয়নি বেরসিক বৃষ্টি। রাতভর বৃষ্টির পর পুরোপুরি থামে সকাল ৯টার দিকে। এরপর মাঠ শুকিয়ে খেলা শুরু করতে লাগে ৩ ঘণ্টা।

মিরপুর টেস্টে খেলা হয়েছে কেবল প্রথম দিন। তাও পুরোপুুরি হয়নি। আলোর স্বল্পতায় ১৫ মিনিট আগেই শেষ হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা।

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ ছাড়েন হাসিমুখে। ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে।

স্বাগতিকদের ১৭২ রানের সংগ্রহটা খুব ছোট মনে হয়নি দিনশেষে। মিরপুর টেস্টে প্রথমদিনেই পড়েছে ১৫ উইকেট। পুরো সময় খেলা হলে সেটি আরও বাড়তে পারত। তারপরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। কিউইরা ১১৭ রানে পিছিয়ে আছে, হাতে ৫ উইকেট।

মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট। প্রথমদিনে বল হাতে তোলেননি আরেক স্পিনার নাঈম হাসান। অল্প রান করেও প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।

মিরপুরের উইকেট যেমন আচরণ করছে, চতুর্থ ইনিংসে ব্যাট করা হবে সবচেয়ে কঠিন। সেটি করতে হবে কিউইদের।

তার আগে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে কিছু রানে এগিয়ে থাকতে পারে, হবে বড় সুবিধার। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সিরিজ জয়ের মিশনে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

Tags: টেস্ট সিরিজবাংলাদেশ-নিউজিল্যান্ডমিরপুর টেস্টলিড স্পোর্টস
Previous Post

বৃষ্টি কমে এসেছে, ধীরে ধীরে নামবে শীত

Next Post

নারী আর্টিস্টকে আত্মহত্যায় প্ররোচনা, পুষ্পা অভিনেতা গ্রেপ্তার

Next Post
দুই পুরুষের কথোপকথন, একজন ধূমপান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী আর্টিস্টকে আত্মহত্যায় প্ররোচনা, পুষ্পা অভিনেতা গ্রেপ্তার

বাংলাদেশের এসএসসি ব্যাচ ১৯৮৬ এর সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর দ্বিতীয় ঢাকা সামিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT