চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে হেরে ক্ষুব্ধ পুরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 30, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বসে, পেছনে বিজ্ঞাপন ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিনিদাদের টারউবায় কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবার আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ। নেমেছিল দর্শক ঢলও। কিন্তু নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ পারেনি। ইতিহাসের সাক্ষী হতে আসা দর্শকরা দেখেছে ভারতের কাছে বড় হার। এমন হারে স্বভাবতই ক্ষুব্ধ ক্যারিবিয়ান অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই রাগঢাক না রেখেই পুরান স্বীকার করলেন ব্যর্থতার কথা। নিয়ন্ত্রণহীন বোলিং, শৃঙ্খলাহীন পারফর্ম এবং টার্নিং ও মন্থর পিচের ওপর চাপিয়েছেন দোষ। সিরিজের বাকি ম্যাচগুলোতে ফিরে আসার আশার কথাও শুনিয়েছেন অধিনায়ক।

‘দল হিসেবে এমন হার দুঃখজনক। মাঠে দর্শকদের ভিড় ছিল আশ্চর্যজনক এবং আমরা তাদেরকে হতাশ করেছি। খেলোয়াড়রাও খুব কষ্ট পাচ্ছেন। কিন্তু এটা টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আমরা ফিরে আসার উপর চোখ রাখছি’, বলেছেন পুরান।

পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬৮ রানের বড় হার হজম করেছে স্বাগতিক উইন্ডিজ। শুরুতে ভারতকে নাগালে রাখলেও শেষ দুই ওভারে ৪০ রান দিয়েছে ক্যারিবিয়ান দুই বোলার। অনিয়ন্ত্রিত এই বোলিংয়ের দিকেই আঙুল তুলেছেন পুরান। ম্যাচে অধিনায়ক নিজেও ছিলেন ব্যর্থ, বড় রান তাড়ায় ফিরেছিলেন ১৮ রান করে।

‘১৮ ওভার চলাকালে ভারতের সংগ্রহ ছিল ১৫০ রান। আমরা অশৃঙ্খল ছিলাম এবং সেটার মূল্য চুকিয়েছি, এটা সতীর্থরাও জানেন। ১৯০ রানের লক্ষ্য সবসময়ই চ্যালেঞ্জিং। আমরা ভালো শুরুও পেয়েছিলাম কিন্তু ব্যাটাররা সেটা টেনে নিতে পারেননি। আমরা যখনই ম্যাচে ফেরার গতি পেয়েছি তখনই উইকেট হারিয়েছি এবং সেটার মূল্য চুকাতে হয়েছে।’

পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয়টি বাসেট্রেতে আগস্টে ১ তারিখ। পরের দিন একই মাঠে তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ। চতুর্থ ও পঞ্চম টি-টুয়েন্টি ৬ ও ৭ তারিখ, লারিহিলিতে। সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

Tags: ত্রিনিদাদপুরানব্রায়ান লারালিড স্পোর্টস
Previous Post

সেন্সরের চৌকাঠ পেরোল ‘ওরা ৭জন’, ডিসেম্বরে মুক্তি

Next Post

এই সরকারের পতন, এটাই আমাদের একদফা দাবি: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে একদফা দাবি সমর্থনে জনসমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সরকারের পতন, এটাই আমাদের একদফা দাবি: মির্জা ফখরুল

বাংলাদেশের ফুটবল প্রশিক্ষণরত তরুণ খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তানকে একই গ্রুপে পেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT