চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরের চৌকাঠ পেরোল ‘ওরা ৭জন’, ডিসেম্বরে মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 30, জুলাই 2022
in বিনোদন
A A
সিনেমার দৃশ্যে সাতজন যুবক অস্ত্র হাতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবি নিয়ে আসছেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে তার নির্মিত ও অভিনীত তারকাবহুল ছবি ‘ওরা ৭জন’। নির্মাতা জানিয়েছেন, বিজয়ের মাসে দেশের দর্শককে সিনেমাটি দেখাতে চান।

চ্যানেল আই অনলাইনকে খিজির হায়াত বলেন, আমাদের সিনেমা ‘ওরা ৭ জন’ বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর পেয়েছে। আসন্ন বিজয়ের মাসে সিনেমাটি সারা দেশব্যাপী মুক্তি দেবার ইচ্ছা আছে।

তিনি জানান, নভেম্বরে আসবে ‘ওরা ৭ জন’ এর ট্রেলার। তার আগে ধীরে ধীরে আসবে টিজার ও গান।

টানা ৪০ দিন শুটিংয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর কাজ সম্পন্ন হয়েছে গেল ডিসেম্বরে। সিলেটের জৈন্তাপুরে এ সিনেমার শুটিং হয়েছে।

‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি খুব বেশি পরিচিতি পায়নি। যদিও স্বাধীন বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত এটিই একমাত্র চলচ্চিত্র।

Tags: ইন্তেখাব দিনারইমতিয়াজ বর্ষণওরা ৭ জনখিজির হায়াত খানতূর্যনাফিস আহমেদলিড বিনোদনসজীবসাইফ খান
Previous Post

মিরসরাইয়ে নিহতদের জানাজায় হাজারও মানুষের অংশগ্রহণ

Next Post

ভারতের কাছে হেরে ক্ষুব্ধ পুরান

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বসে, পেছনে বিজ্ঞাপন ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কাছে হেরে ক্ষুব্ধ পুরান

মির্জা ফখরুলের নেতৃত্বে একদফা দাবি সমর্থনে জনসমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সরকারের পতন, এটাই আমাদের একদফা দাবি: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT