চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় শিল্পী রঞ্জিৎ সিধুর মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 02, জুলাই 2023
in বিনোদন
A A
ভারতীয় শিল্পী রঞ্জিৎ সিধুর মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনের ধার থেকে উদ্ধার হল জনপ্রিয় পাঞ্জাবি লোকশিল্পী রঞ্জিৎ সিধুর মরদেহ দেহ। শুক্রবার রাতেই ওই গায়ক আত্মহত্যা করেছেন বলে পাঞ্জাবের একাধিক স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শনিবার পাঞ্জাবের সাঙ্গারুর জেলার সুনাম শহরে রেললাইনের কাছে থেকে রঞ্জিৎ সিধুর মরদেহ উদ্ধার হয়। গতবছর জনপ্রিয় র‌্যাপার সিধু মুসেওয়ালার মর্মান্তিক মৃত্যু শোকই এখনও কাটিয়ে উঠতে পারেনি পঞ্জাব। তারই মাঝে আবার জনপ্রিয় লোকশিল্পী রঞ্জিৎ সিধুর মৃত্যুতে শোকের ছায়া পাঞ্জাবের বিনোদন দুনিয়ায়।

জানা যায়, রেল পুলিশ শিল্পীর মরদেহ উদ্ধারের পর তার পরিবারকে খবর দেওয়া হয়। সিধুর ছেলে নাছতার সিং গায়কের দেহ শনাক্ত করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের জিআরপি এসআই জগবিন্দর সিং। ময়নাতদন্তের পর গায়কের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানাচ্ছে পুলিশ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে লোকশিল্পী রঞ্জিৎ সিধুকে মানসিকভাবে হেনস্থা করছিলেন তারই আত্মীয়রা। গায়কের স্ত্রীর অভিযোগ, সিধু তার বর্ধিত পরিবারের সঙ্গে মতপার্থক্যের কারণে বিরক্ত হয়ে উঠেছিলেন। তার আরও দাবি, তিনি পরিবারের প্রতি বিরক্ত হয়েই এমন চরম পদক্ষেপ নিয়েছেন।

গায়কের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে এই মামলা এখনও তদন্তাধীন রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই শুরু হবে বলে খবর।

Tags: গায়কভারতরেল লাইনলোকশিল্পীশিল্পী
Previous Post

ভারতে যাওয়ার অনাপত্তিপত্র চাইলো পিসিবি

Next Post

গ্রীষ্মকালে তরমুজ চাষে সফল কুষ্টিয়ার কৃষকরা

Next Post
তরমুজের গাছের উপর পাত্রে পুষ্টি ও জল দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীষ্মকালে তরমুজ চাষে সফল কুষ্টিয়ার কৃষকরা

নড়িয়ায় পদ্মার চরে বৃক্ষ রোপন কর্মসূচি, স্থানীয়রা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিয়তপুরের নড়িয়ায় পদ্মার চরে বৃক্ষ রোপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT