বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ার দুর্গম পদ্মার চরে বৃক্ষরোপণ করছে জেলা প্রশাসন। চরাঞ্চলের পরিবেশ বিবেচনায় নারিকেলসহ নানা ধরনের বৃক্ষরোপণ করা হচ্ছে। প্রায় বৃক্ষ শুন্য পুরো চরাঞ্চলকে সবুজ বেষ্টনীর আওতায় আনতে প্রশাসনের সাথে সবুজায়নে কাজ করছেন জনপ্রতিনিধিরাও।







