চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনাককে ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান আইজিপির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in বাংলাদেশ
A A
আইজিপি পুাককে ব্র্যান্ড হিসেবে ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনাককে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় কেন্দ্রীয় পুনাক ভবনে পুনাকের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং পুনাক ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, পুনাকের সমাজসেবামূলক কার্যক্রম জনগণের মাঝে প্রশংসনীয় হয়েছে।পুনাকের পণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তিনি দেশব্যাপী পুনাকের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পুনাককে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক ওয়েবসাইটের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ পুনাক সম্পর্কে জানতে পারবেন। এ ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন সমাজ কল্যাণ ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি বলেন, পুনাক সদস্যাদের দায়িত্বশীলতা ও দক্ষতার ফলে পুনাক এগিয়ে যাচ্ছে। পুনাক ভবনের আধুনিকায়নের মাধ্যমে সুন্দর কর্মপরিবেশ তৈরি করা হয়েছে।

আইজিপি আনুষ্ঠানিকভাবে পুনাকের ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি পুনাক শো রুম ও বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

Tags: পুনাক
Previous Post

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ঢাকার বাইরে আক্রান্ত বাড়ছে

Next Post

১৫ বছর বয়সী কিশোরকে হত্যা করলো ইসরায়েলের স্পেশাল ফোর্স

Next Post
সেনা সদস্যের ছবি, অস্ত্র হাতে, শহর রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর বয়সী কিশোরকে হত্যা করলো ইসরায়েলের স্পেশাল ফোর্স

বৃষ্টির কারণে মাঠে পানি জমে আছে, খেলা শুরু হতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিত্যক্তই হল বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT