চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিত্যক্তই হল বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে মাঠে পানি জমে আছে, খেলা শুরু হতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে পূর্বে থেকেই শঙ্কা ছিল বৃষ্টির। শঙ্কাটাই সত্য হয়েছে। দুদফায় বৃষ্টির হানায় অবশেষে পরিত্যক্ত হল সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডেতে হানা দিয়েছিল বৃষ্টি। খেলা বন্ধ ছিল দুই ঘণ্টার কাছাকাছি। ওভার কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয় লড়াই। ৩৩.৪ ওভার শেষে দ্বিতীয় দফায় বৃষ্টি হানা দেয়। দীর্ঘ সময় ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় অবশেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টি নামার আগে সফরকারীদের সংগ্রহ ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান।

বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘের আনাগোনা থাকলেও নামেনি বৃষ্টি। টসের পর শুরু হয়েছিল খেলা। টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শুরুর ২২ মিনিট পর নামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সে কারণে বন্ধ হয়ে যায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দফায় বৃষ্টির আগে কিউইদের সংগ্রহ ছিল ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান।

প্রথম দফায় বৃষ্টির দু’ঘণ্টা পর ফের গড়ায় লড়াই। খেলায় ফিরে টাইগারদের সাফল্য এনে দেন মোস্তাফিজ। ৬.১ ওভারে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে ফিরে যান ফিন অ্যালন। ২০ বলে ৯ রান করেন কিউই ওপেনার। অষ্টম ওভারে ফের বলে এসে চাঁদ বোসকে ফেরান মোস্তাফিজ। ৩ বলে ১ রান করে সোহানের হাতে ধরা দিয়ে ফেরেন বোস।

এরপর ৯৭ রানের জুটি গড়েন উইল ইয়াং ও হেনরি নিকোলস। ২৭.৫ ওভারে দলীয় ১১৩ নিকোলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। রিভিউ নিয়েও সে যাত্রায় রক্ষা হয়নি কিউই টপঅর্ডার ব্যাটারের। ৫৭ বলে ৪৪ রান করেন।

৩০তম ওভারে ১২৩ রানে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। ওভারের দ্বিতীয় বলে এগিয়ে এসে খেলতে যান ইয়াং। বলের লাইন মিস করায় স্টাম্পিং এর শিকার হন তিনি। ৯১ বলে ৫৮ রান করে ফেরেন কিউই ওপেনার। দুই বল পরেই রাচিন রবীন্দ্রকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।

টাইগারদের হয়ে মোস্তাফিজ নেন তিনটি উইকেট, আর নাসুম নেন দুটি।

Tags: নিউজিল্যান্ডপরিত্যক্তবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ডবৃষ্টিমিরপুরমোস্তাফিজলিড স্পোর্টসসোহান
Previous Post

১৫ বছর বয়সী কিশোরকে হত্যা করলো ইসরায়েলের স্পেশাল ফোর্স

Next Post

সৌদি আরবের সাথে বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পিকারের

Next Post
বাংলাদেশ-সৌদি সম্পর্কের উন্নয়নে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পিকারের

বাংলাদেশের ফুটবল কোচ ক্যাবরেরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে হারকে ‘হতাশার’ বলছেন ক্যাবরেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT