চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয় মালতী’ দেখে দর্শকের চোখ ছলছল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
প্রিয় মালতীর সঙ্গে দর্শকদের সাক্ষাৎ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা হাততালি আর হর্ষধ্বনিতে শুভেচ্ছা পেল ’প্রিয় মালতী’ সিনেমা। শুক্রবার বেলা দেড়টায় শেষ হয় সিনেমাটির প্রথম শো। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সংশ্লিষ্টদের!

শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে সারা দেশের ২০টিরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয় মালতী’। দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে সকাল ১১টায় রাজধানীর পান্থপথ শাখার স্টার সিনেপ্লেক্সে যান মেহজাবীন চৌধুরী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা। ১১টা ২০ মিনিটে শুরু হয় প্রথম শো। শো–টি ছিল হাউজফুল।

সিনেমা শেষে মেহজাবীনকে শুভেচ্ছা জানান দর্শকরা। সিনেমাটি তাদের ভালো লেগেছে বলে মন্তব্য করেন দর্শকরা। সিনেমায় থাকা সামাজিক সমস্যার কথা বিশেষ করে উল্লেখ করেন তারা। নানা বয়সী দর্শকদের দেখা গেছে প্রথম শো–তে। বয়সে পার্থক্য থাকলেও গল্পের মূল ভাবনা বুঝতে সমস্যা হয়নি কারও। কিছু দর্শককে চোখে পানি নিয়ে বের হতে দেখা গেছে।

নির্মাতা শঙ্খ দাশগুপ্তের গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন অধিকাংশ দর্শক। দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষ করে সংবাদমাধ্যমে কথা বলেন অভিনেত্রী মেহজাবীন ও নির্মাতা। মেহজাবীন বলেন, ’সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতটা ইমোশনাল হয়ে পরবেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।’

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ”মাত্র তো প্রথম শো। অনেকেই ভালো বলছেন। এমন আরও অনেকেই মন্তব্য করবেন। এগুলো তো মাত্র আসা শুরু হলো। আশা করছি দর্শকদের ভালো লাগার কথাই বেশি আসবে। আমি সবাইকে শুধু বলেত চাই, আপনারা ’প্রিয় মালতী’ দেখতে আসুন, আপনাদের গল্পই বলা হয়েছে সিনেমায়।”

এ সিনেমার মাধ্যমে বড়পর্দার অভিনেত্রী হিসেবে মেহজাবীন, নির্মাতা হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে পর্দায় অভিষিক্ত হয়েছেন আদনান আল রাজীব।

’প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

Tags: চরকিপ্রিয় মালতীমেহজাবীনলিড বিনোদনশঙ্খ দাশগুপ্তসিনেমা
Previous Post

মেহেরপুরে চায়না থ্রি জাতের কমলা চাষ করে কৃষকের বাজিমাত

Next Post

বিসিবি চাইলে নেতৃত্ব দিতে রাজি লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি চাইলে নেতৃত্ব দিতে রাজি লিটন

বাংলাদেশ ফুটবল উন্নয়নে হুমজারা আসছেন, শক্তিশালী হচ্ছে দেশের ফুটবল. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজারা আসছেন, ‘শক্তিশালী’ হচ্ছে বাংলাদেশের ফুটবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT