চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি চাইলে নেতৃত্ব দিতে রাজি লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে ছিটকে যান তিন ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরিবর্তে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ, টি-টুয়েন্টিতে লিটন দাস। পরে তো ইতিহাস, ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে লিটন বাহিনী। দুর্দান্ত সাফল্যের পর পূর্ণ মেয়াদে অধিনায়কত্বের ভার কাঁধে নিতে আগ্রহী লিটন।

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব নেয়ার আগেই আলোচনায় ছিলেন লিটন। সেসময় শান্তকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করে বিসিবি। গত সাউথ আফ্রিকা সিরিজের মাঝে খবরে আসে নেতৃত্ব ছাড়তে চান শান্ত। এরপর চোটজনিত কারণে দল থেকে ছিটকে যান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতে লিটন বলেছেন, ‘দেখেন, অধিনায়কত্ব নিয়ে যদি বলি, বিসিবি যদি দেয়, অবশ্যই করতে রাজি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে অনেক সিদ্ধান্ত নেই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।’

‘ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি, আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেককিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।’

Tags: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশবিসিবিমেহেদীলিটনলিড স্পোর্টসশান্ত
Previous Post

‘প্রিয় মালতী’ দেখে দর্শকের চোখ ছলছল!

Next Post

হামজারা আসছেন, ‘শক্তিশালী’ হচ্ছে বাংলাদেশের ফুটবল

Next Post
বাংলাদেশ ফুটবল উন্নয়নে হুমজারা আসছেন, শক্তিশালী হচ্ছে দেশের ফুটবল. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজারা আসছেন, ‘শক্তিশালী’ হচ্ছে বাংলাদেশের ফুটবল

প্রধান উপদেষ্টা দেশের বাইরে থেকে ফিরে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT