চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান লিগে ফিক্সিং ইস্যুতে ‘চিহ্নিত’ চারের একজন বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অংশ নেয়া প্রতিটি খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্টিং স্টাফদের চারজন সন্দেহজনক ব্যক্তি থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ফিক্সিংয়ের ব্যাপারে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ওই চারজনের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন।

ক্রিকেট পাকিস্তানের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন চার ব্যক্তির ছবি দেখিয়ে সবাইকে সতর্ক করেছে পিসিবি। তাদের মধ্যে একজন পাকিস্তানের সাবেক আঞ্চলিক ক্রিকেট কোচ, দুজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি।

সকলকে কঠোরভাবে ওই চারজনের সঙ্গে কোনোপ্রকার যোগাযোগ না রাখতে নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজনদের কাউকে দেখা গেলে তাদের সাথে জড়িত হওয়া যাবে না এবং অবিলম্বে দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

যে হোটেলে খেলোয়াড়রা অবস্থান করছেন, পিসিবি সেটি বুকিং দিতে পারেনি। সাধারণ মানুষ নিয়মিতভাবেই যাওয়া-আসা করছে সেখানে। যদিও ভক্তের ছদ্মবেশে থাকা বুকিদের সঙ্গে খেলোয়াড়রা যেন দেখা করতে না পারেন, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। ২৫,০০০ রুপির বেশি কাউকে উপহার দেয়া হলে সবাইকে অবিলম্বে রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়া আছে। খেলোয়াড়দের বাইরে থেকে খাবার অর্ডার করারও অনুমতি নেই।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে পিএসএল চলাকালীন স্পট ফিক্সিংয়ের তদন্ত শুরু করেছিল পিসিবি। এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের সমর্থিত ছিল। তদন্তের ফলে পিসিবির দুর্নীতিবিরোধী কোডের অধীনে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধদের মধ্যে রয়েছেন- শারজিল খান, খালিদ লতিফ, নাসির জামশেদ, মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান।

Tags: পাকিস্তানপিএসএলফিক্সিংলিড স্পোর্টস
Previous Post

রাজধানীতে বহুতল ভবনে আগুন, ৯৯৯ নম্বরে ফোন কলে ৮০ জন জীবিত উদ্ধার

Next Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের অভিনন্দন

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT