চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কিকে না পেলে নেইমারকে ফেরাচ্ছে বার্সা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 24, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে ঝুলছে নেইমারের ভবিষ্যৎ! ২০২৫ পর্যন্ত চুক্তি থাকলেও নতুন কোচের অধীনে নতুন প্রজেক্টে ব্রাজিলিয়ান তারকার প্যারিসের ক্লাবটিতে থাকা অনিশ্চিত। না চাইলেও তাই বিকল্প ভাবতে হচ্ছে। ইতিমধ্যে বিকল্প হিসেবে বার্সেলোনাকে বেছে নিয়েছেন তার এজেন্ট পিনি জাহাভি।

প্যারিসের গণমাধ্যমে খবর, কাইলিয়ান এমবাপের সঙ্গেও নাকি নেইমারের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই আসছে মৌসুমেই ক্লাব ছাড়তে হতে পারে নেইমারের।

নিজের চাওয়া খোলাখুলি জানিয়েছেন নেইমারও। ফ্রান্সের রাজধানীর ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরা তার স্বপ্ন। সেই স্বপ্নে জলাঞ্জলি ঘটাতে পারেন পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোস।

নেইমারকে টানতে মুখিয়ে আছে ইউরোপিয়ান বেশকিছু ক্লাব। সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার বিশাল বেতন এবং রিলিজ ক্লজ। পিএসজিও মাঝে চাইছিল তাদের অন্যতম দামি খেলোয়াড়কে ধারে পাঠাতে। আর্থিক হিসেব-নিকেশ নিয়ে ক্লাবটি উয়েফার চাপে আছে। সবকিছু বিবেচনায় নতুন ক্লাবে যাওয়ার চেষ্টা করছেন নেইমার।

এজেন্ট জাহাভি চাইছেন আবারও বার্সেলোনায় ফিরুক নেইমার। ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তনের জন্য স্প্যানিশ ক্লাবটিকে সম্ভাব্য সবকিছু বুঝিয়েছেন জাহাভি। কাতালানদের থেকে ৫০ মিলিয়ন ইউরোর একটি চুক্তি চাচ্ছেন তিনি।

নেইমারের এজেন্টকে একেবারে হতাশ করেনি আর্থিকভাবে নাজুক অবস্থায় থাকা বার্সেলোনা। পিএসজি ফরোয়ার্ড তাদের প্ল্যান ‘বি’তে আছেন। বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডোভস্কিকে টানতে ব্যর্থ হলে সেক্ষেত্রে নেইমারের ব্যাপারে ভাববে জাভি হার্নান্দেজের ক্লাব।

ক’দিন আগে ফ্রান্সের দৈনিক লে’কিপে জানিয়েছে পুরো উল্টো খবর। ক্যাম্পোসের নেতৃত্বে পিএসজির নতুন প্রকল্পের অংশ হতে চান নেইমার। ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয়ার পর নিজের চাওয়া নিয়েও কথা বলার ক্ষমতা রাখছেন এ ফরোয়ার্ড।

ফ্রেঞ্চ মিডিয়ার খবরটি সত্যি হলে, অন্তত আসছে মৌসুমে প্যারিসের ক্লাবটিতে খেলবেন ব্রাজিলিয়ান তারকা। সাবেক এজেন্ট ওয়াগনার রিবিরিও মনে করেন অনেকদিন প্যারিসে থাকবেন নেইমার।

সম্প্রতি তিনি বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা নেইমারের অন্যতম স্বপ্ন। তার দলবদলের সব গুজব সত্ত্বেও অনেকবেশি অনুপ্রাণিত এবং উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি ক্লাব ছাড়বেন না।’

Tags: চ্যাম্পিয়ন্স লিগজাহাভিনেইমারপিএসজিবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টস
Previous Post

হবিগঞ্জে বেড়েছে বন্যার পানি

Next Post

সক্ষমতার এই গর্ব সীমাহীন

Next Post
নদীর উপর নির্মিত বৃহৎ সেতু, দূর থেকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সক্ষমতার এই গর্ব সীমাহীন

কলেজ ছাত্রকে পেটালো ইউপি সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT