চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজ ছাত্রকে পেটালো ইউপি সচিব

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
7:27 অপরাহ্ন 24, জুন 2022
in জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের পাঁচবিবিতে বালীঘাটা ইউনিয়ন পরিষদের সচিব ওয়াজেদ আলীর বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ নিতে গিয়ে টাকা না দেওয়ায় অনার্স তৃতীয় বর্ষের ছাত্র প্রশান্ত কুমারকে পিটিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

পরে ভুক্তভোগী ওই ছাত্র কাঁদতে কাঁদতে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের কাছে হাজির হন। ভুক্তভোগী ছাত্র উপজেলার বালীঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের সুরেশ চন্দ্রের ছেলে।

প্রশান্ত কুমার জানান গত বছরের নভেম্বর মাস থেকে নিজের ও তার ছোট ভাই জীবন দেবনাথের জন্ম সনদ নেওয়ার জন্য পরিষদ কার্যালয়ে গিয়ে হয়রানির স্বীকার হতে হচ্ছে। জন্ম সনদের জন্য নিজের বাবা মায়ের সনদ করতে হবে এই নিয়মে চারজনের জন্য ৬০০ টাকা নেয় ইউপি সচিব ওয়াজেদ আলী। দীর্ঘ কয়েক মাস ঘুরে নিজের ও বাবা মায়ের সনদ পেলেও ছোট ভাই জীবন দেবনাথের সনদ পাচ্ছিলেন না।

বৃহস্পতিবার সকাল থেকে ইউপি কার্যালয়ে ছোট ভাইয়ের সনদ নেওয়ার জন্য বসে থাকলে পরে দেওয়া হবে বলে জানায় সচিব। পরিষদের সকল কাজ শেষে সন্ধ্যায় সনদের জন্য সচিবকে বললে সচিব জানায় আবেদন পত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।

নতুন আবেদন করার জন্য আরো ২০০ টাকা দাবি করে সচিব ওয়াজেদ আলী। লেখাপড়ার পাশাপাশি সংসারের একমাত্র উপার্জনক্ষম প্রশান্ত টাকা দিতে অস্বীকার করলে সচিব তাকে নোংরা ভাষায় গালিগালাজ করে। এ সময় কলেজ ছাত্র প্রশান্ত প্রতিবাদ করলে সচিব ওয়াজেদ আলী তাকে কিল ঘুসি ও চড় থাপ্পড় মেরে ঘর থেকে বেড় করে দেয়। কলেজ ছাত্র প্রশান্তকে মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসে পরিষদের হিসাব সহকারী মানিক হোসেন।

এবিষয়ে সচিব ওয়াজেদ আলী জানান আমি মারধর করিনি একটু ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে।

ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব বলেন, বিষয়টি আমি শুনেছি। সচিব এই কাজ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, ওই ছাত্র আমাকে জানিয়েছে তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

Tags: ইউপি সচিবকলেজ ছাত্র
Previous Post

সক্ষমতার এই গর্ব সীমাহীন

Next Post

‘পদ্মা সেতু’র উদ্বোধন এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

Next Post
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশাল ব্যানার, প্রধানমন্ত্রীর ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পদ্মা সেতু’র উদ্বোধন এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুল-মোস্তাফিজ বাদ, বিজয়-শরিফুলকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT