চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ জন নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 পূর্বাহ্ন 06, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল বায়ার্ন মিউনিখ ও পিএসজি। দুই লাল কার্ডের ম্যাচে গুরুতর চোট পেয়েছেন জামাল মুসিয়ালা। ঘটনাবহুল ম্যাচটিতে ৯ জন নিয়ে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে পিএসজি।

আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন দেজিরে দুয়ে ও ওসমান ডেম্বেলে।

জার্মান ও ফরাসি জায়ান্টদের লড়াইয়ে প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারাত্মক চোট পান মুসিয়ালা। পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান বায়ার্ন মিডফিল্ডার। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হলেও গোল পায়নি কোনো দল। ৭৮ মিনিটে লিড পায় পিএসজি। জোয়াও নেভেসের পাস থেকে নিচু শটে গোল করেন দুয়ে। মিনিট চারেক পর বায়ার্নের মিডফিল্ডার লিও গোর্টেজকাকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো। যোগ করা সময়ের ২ মিনিটে আরেক খেলোয়াড়কে হারায় পিএসজি। বায়ার্ন ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরোকে কনুই দিয়ে আঘাত করে লালকার্ড দেখেন লুকাস হার্নান্দেজ। চার মিনিট পর আশরাফ হাকিমির পাস থেকে বায়ার্ন জালে বল পাঠান ডেম্বেলে।

শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে জয়ী দলের বিপক্ষে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি।

Tags: ক্লাব বিশ্বকাপডর্টমুন্ডডেম্বেলেদুয়েপিএসজিফিফামুসিয়ালালিড স্পোর্টস
Previous Post

তানভীরের পাঁচ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা বাংলাদেশের

Next Post

গিলের রেকর্ডময় দিনে চাপে ইংল্যান্ড

Next Post
ক্রিকেটার গিল মাঠে জিতের জন্য প্রস্তুত, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিলের রেকর্ডময় দিনে চাপে ইংল্যান্ড

গিলের ব্যাট হাতে উদযাপন, ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে গিলের রেকর্ড বন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT