চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে গিলের রেকর্ড বন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 পূর্বাহ্ন 06, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
গিলের ব্যাট হাতে উদযাপন, ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মোটামুটি নিজেদের করে নিয়েছে ভারত। বার্মিংহামে শেষ দিনে ইংল্যান্ডকে জিততে টপকাতে হবে রানের পাহাড়। ভারতের দেয়া ৬০৮ রানের লক্ষ্য টপকাতে পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডকে করতে হবে ৫৩৬ রান। বিপরীতে দ্বিতীয় টেস্ট জিতে ১-১ সমতায় আসতে ভারতের প্রয়োজন মাত্র ৭ উইকেট।

দুই ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসের ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে আউট হয়েছেন ২৫ বর্ষী তারকা। তাতেই অসংখ্যা রেকর্ডের মালিক বনে গেছেন ডানহাতি এ ব্যাটার। এক নজরে দেখে নেয়া যাক শুভমন গিলের দ্বিতীয় ইনিংসের রেকর্ডগুলো।

বার্মিংহাম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৪৩০ রান করেছেন গিল যা টেস্টের ইতিহাসে এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান। এক টেস্টে সর্বোচ্চ রান গ্রাহাম গুচের ৪৫৬। ১৯৯০ সালের ভারতের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন গুচ।

এক টেস্টে দুইবার ১৫০ রানের বেশি করা দ্বিতীয় ব্যাটার গিল। প্রথমটি করেছিলেন অ্যালান বোর্ডার, ১৯৮০ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে বোর্ডার অপরাজিত ১৫০ ও ১৫৩ রান করেছিলেন।

এক টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা নবম ব্যাটার ভারতীয় অধিনায়ক গিল। ভারতীয়দের মধ্যে একমাত্র সুনীল গাভাস্কার এমন কীর্তির মালিক ছিলেন।

গিলের আগে দুজন ভারতীয় অধিনায়ক এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। গাভাস্কার ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনসে ১০৭ ও ১৮২ রান করেছিলেন। ২০১৪ সালে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে ১১৫ ও ১৪১ রান করেছিলেন।

ক্রিকেটার গিল মাঠে জেতার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার গিল। হেডিংলিডতে সিরিজের প্রথম টেস্টে রিশভ পান্ট দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন।

ভারত এজবাস্টনে দুই ইনিংসে মোট ১০১৪ রান করেছে যা তাদের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৯১৬ রানের, ২০০৪ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওই কীর্তি গড়েছিল ভারত। সবমিলিয়ে এটি চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড এবং ষষ্ঠবার কোনো একটি দল ১০০০ রান অতিক্রম করল।

এক টেস্টে গিল এবং রবীন্দ্র জাদেজার জুটি প্রথম ভারতীয় হিসেবে একশত ও দুইশত রানের জুটি করার রেকর্ড গড়েছে। নবম ভারতীয় জুটি হিসেবে ছেলেদের ক্রিকেটে দুটো সেঞ্চুরির জুটি গড়ার রেকর্ড করেছেন তারা।

ইংল্যান্ডে প্রথম দুই টেস্টে ৫৮৫ রান করেছেন ভারতের অধিনায়ক গিল যা দুই টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৩ সালে গ্রায়েম স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ৬২১ রান করেছিলেন। অধিনায়ক হিসেবে দুই টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড এখন গিলের দখলে। তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলির ৪৪৯ রানকে।

২৬৯ করে ভারতীয় অধিনায়ক হিসেবে অনেকগুলো রেকর্ড গড়েছেন শুভমন গিল। প্রথম ইনিংসে গিলের যত রেকর্ড-

ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দখলে। গিল সেই রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৯৯০ সালের ওল্ড ট্র্যাফোর্ডে ২৪৩ বলে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গিলের আগে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন কেবল সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। ১৯৭৯ সালে ওভালে ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৪৩ বলে ২২১ রান করেন গাভাস্কার। একই মাঠে ২০০২ সালে ৪৬৮ বলে ২১৭ রানের ইনিংস খেলেন দ্রাবিড়। তৃতীয় খেলোয়াড় এখন গিল।

টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতের ষষ্ঠ অধিনায়ক গিল। তার মতো একটি করে ডাবল সেঞ্চুরি আছে মনসুর আলি খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও মাহেন্দ্র সিং ধোনির। কোহলির আছে সাতটি যা কোনো অধিনায়কের বিশ্ব রেকর্ড।

টেস্ট ও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি, এমন কীর্তি গড়া ইতিহাসের তিন ক্রিকেটারের একজন গিল। বাকি দুজন গেইল ও রোহিত।

ক্রিকেটার গিল মাঠে জেতার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি অধিনায়কদের মধ্যে গিলের ২৬৯ রানের ইনিংসটি ‍তৃতীয়। সর্বোচ্চ ইনিংসটি অস্ট্রেলিয়ার বব সিম্পসনের ৩১১, সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথের ২৭৭।

ভারতের হয়ে দেশের বাইরে তৃতীয় সর্বোচ্চ ইনিংস এখন গিলের। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতানে শেবাগের ৩০৯ ও রাওয়ালপিন্ডিতে রাহুল দ্রাবিড়ের ২৭০ শীর্ষ দুইয়ে।

Tags: ইংল্যান্ডকোহলিগাভাস্কারগিলজাদেজাভারতলিড স্পোর্টসস্টোকস
Previous Post

গিলের রেকর্ডময় দিনে চাপে ইংল্যান্ড

Next Post

আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না: জামায়াত আমীর

Next Post
জামায়াত নেতাদের সমাবেশে বক্তা ও উপস্থিত নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না: জামায়াত আমীর

মুন্সিগঞ্জে দলিল লেখক অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে দলিল লেখক অফিসে ভয়বাহ আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT