চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 11, ডিসেম্বর 2022
in শিক্ষা
A A
শিক্ষার্থীরা ধর্ষণের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নিপীড়নের অভিযোগের দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর হতে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এর আগে, গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে প্রত্নতত্ত্ব বিভাগের রাকিব আহমেদের (৪৬ ব্যাচ) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিবের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি প্রদানপূর্বক কয়েকবার ওই ছাত্রীকে ধর্ষণ ও নিপীড়ন করেন তিনি।

বিক্ষোভ মিছিলে চলচ্চিত্র আন্দোলনের পাঠাগার ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক ইরফানুল ইসলাম ইফতু বলেন, ‘রাকিব যে নিপীড়ন করেছে সেটা আমরা মানতে পারি না। এই বিশ্ববিদ্যালয় কখনো নিপীড়কদের আস্তানা হবে না।’

চলচ্চিত্র আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক সুদীপ্ত দে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না। যে ভিক্টিম তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত এই বিচারকাজ শুরু না হচ্ছে ততোদিন পর্যন্ত ভিক্টিমও নিরাপদ নয়। আর যদি কাল বিলম্ব হয় তাহলে সেই ৯৮ এর আন্দোলন আবার জাহাঙ্গীরনগরে হবে।’

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রয় বলেন, ‘প্রত্নতত্ত্ব বিভাগের ধর্ষণের অভিযোগটি সিন্ডিকেটে পাঠানো হলেও এবিষয়ে কোন আলাপ হয়নি বলে আমরা জানতে পারি। প্রশাসনের আলোচনায় নতুন প্রশাসনিক ভবন নির্মাণ ঠাঁই পায় অথচ ধর্ষণের অভিযোগ কেনো সিন্ডিকেটে গুরুত্ব পায় না এটা আমাদের ভাবায়। আগামী সিন্ডিকেটে দ্রুততম সময়ের মধ্যে দোষীর শাস্তি এই প্রশাসন নিশ্চিত করবে এমনটাই আমাদের আর্জি।’

 

Previous Post

মেসিকে সমর্থন করতে কাতার বিশ্বকাপে মৌনি-মানুশিরা

Next Post

সেলেকাওদের ‘দুঃখ-বিলাস’

Next Post
Brazil players emotional moment during a match, celebrating a victory. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলেকাওদের ‘দুঃখ-বিলাস’

রাজ-বুবলীর নয়া লুক ফাঁস! টিকটক ভিডিওর দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটকে রাজ-বুবলীর নয়া লুক ফাঁস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT