চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটকে রাজ-বুবলীর নয়া লুক ফাঁস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 11, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
রাজ-বুবলীর নয়া লুক ফাঁস! টিকটক ভিডিওর দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দায় নয়া কেমিস্ট্রি, প্রথমবার জুটি বেঁধেছেন শবনম বুবলী ও শরিফুল রাজ। নির্মাতা মিশুক মনিরের পরিচালনায় ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবির মাধ্যমে তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন। চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং করেছেন বুবলী-রাজ।

এবার পুরো কাজ শেষ করলেন তারা। গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় ছবিটির শেষ অংশের শুটিং শুরু হয়েছিল। গোপনীয়তা বজায় রেখে শুটিং করলেও ছবিতে বুবলী ও রাজের নয়া লুক ফাঁস হয়েছে! দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি।

ছবিতে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও বুবলীর দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা গেল চেয়ারে হেলান ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ। কী যেন বলার চেষ্টা করছেন।

‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে রাজ ও বুবলী দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বর্তমানে ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং করছেন। এ ছবির গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে নবীন নির্মাতা মিশুক মনির চ্যানেল আই অনলাইনকে বলেন, শুটিং সেট থেকে কেউ একজন গোপনে ভিডিও করে সেই ভিডিও টিকটকে আপলোড দিয়েছে। সেখান থেকে স্ক্রিনশট ছড়িয়েছে। শুটিং এখনও বাকি আছে। শেষ করে প্রেস মিট করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।

জানা গেছে, ‘দেয়ালের দেশ’ ছবির বেশ কিছু অংশ রাতের দৃশ্য আছে। তাই বুবলী-রাজরা সারা রাতভর শুটিং করেন, সারা দিনভর বিশ্রাম নিচ্ছেন।

চলতি বছরের ২৪ মার্চ থেকে বুবলী-রাজ সরকারী অনুদান পাওয়া ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং করেন। তখন দুদিন তারা রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শুটিং করেছেন।

Tags: দেয়ালের দেশবুবলীলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

সেলেকাওদের ‘দুঃখ-বিলাস’

Next Post

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভাঙছে কক্সবাজার সৈকত

Next Post
প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার সৈকত ক্ষতিগ্রস্ত, ভাঙনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভাঙছে কক্সবাজার সৈকত

যমুনার চরে কৃষি প্রযুক্তির মাধ্যমে ফল ও শাকসবজি চাষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি প্রযুক্তির সহায়তায় যমুনার চরে নতুন ফল-ফসল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT