চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
8:14 অপরাহ্ন 05, মে 2024
in শিক্ষা
A A
অধ্যাপক মোজাম্মেল হোসেন বসে আছেন অফিসে, পেছনে গাছ ও চিত্রকর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)।

রোববার ৫ মে সকালে তিনি বিভাগে যোগদান করেন। পরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও তার কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে বিভাগের শিক্ষক অধ্যাপক তানভীর আহমদ, অধ্যাপক মো. মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, সহকারী অধ্যাপক আব্দুল্লাহীল বাকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, করোনার প্রভাবে বিভাগের যেসব শিক্ষাবর্ষে সেশনজট তৈরি হয়েছিল তা কমিয়ে আনাসহ বিভাগের সার্বিক অগ্রগতির জন্য কাজ করবেন। দেশে-বিদেশে বিভাগকে অন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করার আশা প্রকাশ করেছেন তিনি। এক্ষেত্রে তিনি বিভাগের সকল শিক্ষকের সহযোগিতা প্রত্যাশা করেন।

অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল রাজশাহীর রুয়েট চত্বরে অবস্থিত অগ্রণী বিদ্যালয়, রাজশাহী কলেজে পড়াশোনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে সহকারী অধ্যাপক, ২০১৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

এর আগে তিনি ঢাকায় দৈনিক প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠের মতো পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়া দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগের পেশাগত দায়িত্ব পালন করেছেন।

Tags: বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়সাংবাদিকতাসাংবাদিকতা বিভাগ
Previous Post

টানা দ্বিতীয় দিন বাড়লো স্বর্ণের দাম  

Next Post

দাবানল থেকেই সুন্দরবনের আগুন

Next Post
সুন্দরবনে দাবানল, আগুন ছড়াচ্ছে বনজঙ্গলে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানল থেকেই সুন্দরবনের আগুন

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখেশুনে এগোচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT